রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও জিরো টলারেন্সের আওতায় আনা হব। আমি তিন পার্বত্য জেলার অধিপতি নই, বরং সেবক হিসেবে কাজ করতে চাই। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে এই দায়িত্ব দিয়েছেন তিন পার্বত্য জেলার মানুষের সেবা নিশ্চিত করার জন্য।

আজ (রবিবার, ২২ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের কোনো সম্প্রদায়কেই পিছনে রাখা হবে না। সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করে সবাইকে সমান সুযোগ দেওয়া হবে। পাহাড়ি অঞ্চলে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার পাশাপাশি কাজের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন মন্ত্রী। সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী সবাইকে সেবার মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন। পার্বত্য অঞ্চলকে দুর্নীতিমুক্ত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরার নেতৃত্বে পরিষদের সদস্যবৃন্দ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দীপেন দেওয়ানকে মন্ত্রী হিসেবে মনোনীত করায় তারা বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা তার বক্তব্যে বলেন, আমরা একজন ত্যাগী মানুষকে মন্ত্রী হিসেবে পেয়েছি। তাঁর সুযোগ্য নেতৃত্বে আমরা তিন পার্বত্য জেলার মানুষ শান্তিতে থাকতে চাই এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার ও শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে মাদ্রাসা শিক্ষক পরিষদের সমাবেশ অনুষ্ঠিত

দেবীর বোধনের মাধ্যমে কাপ্তাইয়ে শারদীয় দুর্গা পুজা শুরু

বাঘাইছড়িতে ইজারা নিয়ন্ত্রণে নিতে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত-৪

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বন্ধুসভার মানববন্ধন ‎

বান্দরবানের টংকাবতীতে ইউপিডিএফ গণতান্ত্রিক কর্মীকে হত্যা

রামগড়ে ক্ষুদে ডাক্তার ও কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে অবহিতকরণ সভা

রাঙামাটিতে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামিকে মৃত্যুদন্ডাদেশ

জুরাছড়িতে ফলজ চারা ও কৃষি উপকরণ বিতরণ

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বাঘাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাহাড়ের বাঙালি ছাত্রনেতা সাকিবের মুক্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: