বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে ২৫ সদস্যের কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি গঠন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে ২৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে এ কমিটি গঠন করা হয়।

কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা, পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ কমিটি গঠনের মূল লক্ষ্য। নবগঠিত কমিটিতে কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনকে সভাপতি এবং কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি জাফর আহম্মদ স্বপনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এ ছাড়া প্রশাসনের পাঁচজন সিনিয়র কর্মকর্তাকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের কমিটির সদস্য করা হয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মূল উদ্দেশ্য হলো পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করা। স্থানীয় পর্যায়ে অপরাধ ও সামাজিক সমস্যা চিহ্নিত করে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুধু পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। জনগণের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাপ্তাইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ কাজ করবে।

সংশ্লিষ্টরা জানান, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।

নবগঠিত কমিটি স্থানীয় সমস্যা চিহ্নিত করে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তা সমাধানে কাজ করবে। পাশাপাশি অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে কাপ্তাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: