বুধবার , ২০ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

গভীর রাতে শীতার্তদের পাশে কাপ্তাই ইউএনও

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি।
ডিসেম্বর ২০, ২০২৩ ১০:৫৪ পূর্বাহ্ণ

দেশের অন্যান্য স্থানের মতো  রাঙামাটির কাপ্তাই উপজেলায় জেঁকে বসেছে প্রচন্ড শীত।

যার ফলে এলাকার অসহায়-দুস্থ মানুষ শীতে কষ্ট পাচ্ছেন। আর এ কারণে রাতেই শীতার্তদের পাশে প্রধানমন্ত্রীর উষ্ণতার পরশ শীতবস্ত্র (কম্বল) নিয়ে দোয়ারে দোয়ারে এবং পথের ধারে  ছুঁটে গেছেন  কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মহিউদ্দিন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর  ) রাত ১০ টা হতে মধ্য রাত পর্যন্ত তিনি  কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায়   শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের কলেজ গেইট, স্টেডিয়াম পাড়া, বড়ইছড়িসহ বিভিন্ন পল্লী এবং পথের ধারে ঘুমিয়ে থাকা সহায় সম্বলহীন মানুষের গায়ে জড়িয়ে দেন এই উষ্ণ পরশ।

শীতবস্ত্র বিতরণের সময় ইউএনও জানান, পাহাড়ি অঞ্চলে শীতকালে রাত ১০ টা মানে গভীর রাত। সাধারণত এ এলাকায় বেশিরভাগ মানুষই পাহাড়ে জুমচাষ করে জীবিকা নির্বাহ করেন ।

তাই তাদের দিন শুরু হয় কাকডাকা ভোরে। ভোরে অনেক ঠাণ্ডা থাকে। এজন্য ছিন্নমূল বা গরীব মানুষগুলোকে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উষ্ণতার পরশ কম্বল দিতে পেরে আমরা আনন্দিত।

তাদের  গায়ে কম্বল জড়িয়ে দিতেই যখন তাদের নির্মল  হাসি দেখতে পাই তখন মনটা ভালো লাগার অনুভূতিতে  ভরে যায় ।  এসময়  কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:  রুহুল আমিন উপস্থিত ছিলেন

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কবিতার পংক্তিমালা আর নৃত্যে কাপ্তাইয়ে স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গনের অনন্য আয়োজন

মহালছড়িতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সমন্বয় সভা অনুষ্ঠিত

দীঘিনালায় গলায় ফাঁস দেওয়া যুবকের লাশ উদ্ধার

চকরিয়ায় ঈদের দিন সকালে বসতবাড়িতে সন্ত্রাসীদের নারকীয় হামলা ও ভাঙচুর

কাউখালীতে পাহাড়ের প্রথম রঙিন ফুলকপি চাষে কৃষকের সফলতা

কাপ্তাইয়ে আনসারের ৫ শতাধিক সদস্যদের প্রশিক্ষন সনদ বিতরন

হাজারো দায়ক দায়িকার উপস্থিতিতে চিংম্রং এ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত

রাঙামাটিতে চাকমা মারমা ত্রিপুরা ভাষা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ডিজিটাল বাংলাদেশ দিবসের সেমিনার অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: