সোমবার , ১৬ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দূর্গাৎসব ঘিরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের মহড়া

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
অক্টোবর ১৬, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ণ

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা সুষ্টভাবে উদযাপনের লক্ষ্যে রাঙামাটির লংগদু উপজেলার সার্বিক শৃঙ্খলা উন্নয়নে থানা পুলিশের মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার মাইনীমূখ বাজার, গাঁথাছড়া, বাইট্টাপাড়া, আলতাফ মার্কেট, করল্যাছড়ি, তিন ব্রীজ বটতলা, সোনাই, হাজাছড়া, ইসলামাবাদ সহ গুরুত্বপূর্ণ সড়ক এবং তিনটি পূজা মন্ডপে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার লক্ষ্যে এ মহড়া পরিচালিত হয়েছে।

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিনের নেতৃত্বে থানা পুলিশের অফিসার ও সদস্যরা এ মহড়াতে অংশ নেয়।

এবিষয়ে ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমুক্ত লংগদু উপজেলা গড়তে আমরা বদ্ধপরিকর। দুর্গাপূজাকে ঘিরে ইতিমধ্যেই পূজা মন্ডপ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে পুলিশে এ মহড়া।

তিনি আরো জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দাঙ্গা এড়াতে, মাদক নির্মূল অভিযান, বাজার মনিটরিং সহ জনসচেতনতা বৃদ্ধি করতে নিয়মিত এ মহড়া পরিচালিত হবে।

মহড়ায় লংগদু থানার এসআই শাহাবুর আলম, এনামুল হক, মো. আরিফ, আল আমিন, আব্দুল খালেক, মো. রফিক, জোনায়েদ, বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং থানার অন্যান্য পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ঈদগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপন

পবিত্র কোরআন অবমাননাকারীর শাস্তির দাবিতে ঈদগাঁওয়ে ওলামা পরিষদের বিক্ষোভ ও সমাবেশ

বাংলাদেশে পাচারের পথে বিপুল অস্ত্র জব্দ: ইউপিডিএফ ও সিএনএফ’র সংশ্লিষ্টতা

মানিকছড়িতে মৎস্য পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

রাঙামাটিতে ভুয়া প্রকল্পে অর্থ আত্মসাতের মামলার আসামিরা অধরা

কাউখালীতে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষ বরণ 

রাঙামাটি- খাগড়াছড়ি সড়কে অটোরিকশা সিএনজি দুর্ঘটনায় আহত–৫

রামগড়ে ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ৪৩ বিজিবি

রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শুভ মধু পূর্ণিমা উদযাপন

এডিআইজি বিধান ত্রিপুরা টুরিস্ট পুলিশ চট্টগ্রামের দায়িত্বে

error: Content is protected !!
%d bloggers like this: