সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ

‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়ে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে কাপ্তাই  ১১ আর ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সম্প্রতি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে পাহাড়ি শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, রাবার, বক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এ সময় ১১ আর ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, মনোযোগ দিয়ে পড়াশোনা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে পরামর্শ দেন।

কর্মসূচির আয়োজকেরা জানান, সুবিধাবঞ্চিত ও স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করা এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ ও উৎসাহ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা যায়।
জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও সহায়ক করতে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ১১ আর ব্যাটালিয়নের এ ধরনের শিক্ষা সহায়তা ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের ভালুকিয়ায় অভিযানে সেগুন ও গামারি কাঠ উদ্ধার

১০ম গ্রেডের দাবিতে রাঙামাটিতে সার্ভেয়ারদের কর্ম-বিরতি

বরকলে মেয়াদোত্তীর্ণ ইউপিতে নির্বাচনি তফসিল ঘোষণার দাবি, ইসিকে স্মারকলিপি

রাজস্থলীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন কারলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান

রূপনা ঋতুদের বাড়িতে গিয়ে উপহার তুলে দিলেন জেলা প্রশাসক

কাপ্তাই ইউনিয়ন আ.লীগের পরিচিতি ও অভিষেক সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

বান্দরবানে ক্ষমতাসীন দলের দোহাই দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

বিলাইছড়িতে বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান শুরু ২৮ অক্টোবর, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত

রাইখালীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: