বৃহস্পতিবার , ৮ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন কারলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
জুন ৮, ২০২৩ ১:০৪ অপরাহ্ণ

 

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নে আশ্রায়ন প্রকল্পের চতুর্থ ধাপের চলমান ঘরের কাজ সহ বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প পরিদর্শন করেছে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০ ঘটিকার সময় রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে নবনির্মিত শফিপুর পোড়াভিটা এলাকায় বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের বীর নিবাস হস্তান্তর, নবনির্মিত মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর সমুহ পরিদর্শন, কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এসময় রাঙামাটি জেলা প্রশাসক উপকারভোগীদের সাথে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় কালে তিনি বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জন কল্যাণে নিরলস ভাবে কাজ করছে। তারে অংশ হিসেবে এলাকায় ভূমিহীনদের বাসস্থান নির্মান সহ মানুষের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পাড়ায় পাড়ায় স্বাস্থ্য ক্লিনিক নির্মান করে দিচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, ৩ নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা। পরে রাজস্থলী উপজেলায় যাওয়ার পথে ২ নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও ঘিলাছড়ি ইউনিয়নে পরিষদের ঘরের কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমাসহ সরকারি কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে নির্মাণ কাজের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য মেলা পার্বত্যাঞ্চল ও সমতল ভূমির জনগণের মধ্যে এক মেল বন্ধন রচিত হয়েছে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র‍্যান্ডিংয়ে কাপ্তাই তথ্য অফিসের মহিলা সমাবেশ

রাঙামাটিতে ৩ দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রাঙামাটির ফারুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সেনাবাহিনীর মানবিক সহায়তা

পিসিসিপি চবি শাখার সভাপতি আনসারী, সাধারণ সম্পাদক ইমন

রাঙামাটি সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

চন্দনাইশে নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নুরুল আজমসহ অন্যান্য সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা

রাইখালীতে ১৭ অবসরপ্রাপ্ত চাকুরিজীবীকে সংবর্ধনা

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে সেনাবাহিনীর সহায়তা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: