কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী, মাদক সেবী, ওয়ারেন্টভুক্তসহ মোট ০৭ জন আসামীক গ্রেপ্তার করা হয়েছে।
২২ সেপ্টেম্বর রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামীরা হলেন – ০১। সাইদুল মোল্লা (৩৮), পিতা- ওয়াজেদ মোল্লা, মাতা- আসিরুন বেগম, সাং- সাবেক মেম্বার, অলুর বাড়ী, নতুন ওয়াসা রোড, ডাক- ফরিদাবাদ- ১২০৪, ০১নং ওয়ার্ড, থানা- শ্যামপুর, জেলা- ঢাকা। বর্তমান- সাং- জনৈকপুর, মোহাম্মদপুর এর বোটের কর্মচারী, কটকটিছড়ি, থানা- বরকল, জেলা- রাঙ্গামাটি, ০২। মোঃ তৌহিদুল ইসলাম (৪১), পিতা- মৃত সমীর উদ্দিন, মাতা- রেজিয়া খাতুন, তবলছড়ি (অফিসার্স কলোনী), থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি,
০৩। মনির হোসেন (২৮), পিতা- মৃত আঃ রহিম, মাতা- সমালা বিবি, সাং- চম্পকনগর (০৮নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা) , থানা- রাঙ্গামাটি সদর, জেলা -রাঙ্গামাটি, ০৪। রায়হান চৌধুরী শামীম (৪০), পিতা- মৃত ওহাদিল হক, মাতা- সামিলা বেগম, সাং- বাংলা বাজার, থানা- কোতয়ালী, জেলা- ঢাকা। আসামীদের মাদক কার্বারী হিসাবে গ্রেফতার করা হয়েছে।
০৫। লিটন চাকমা(৩৫), পিতা- ধন্যমনি চাকমা, মাতা- শান্তিশোভা চাকমা, সাং- রোমান স্টুডিও সংলগ্ন, হাসপাতাল রোড, ৯ নং ওয়ার্ড,থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি, ০৬। রিকেল চাকমা (২৮), পিতা- সুভাষ চাকমা, মাতা- বনলক্ষী চাকমা, সাং- নোয়ামনি পাড়া, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি। আসামীদ্বয়কে মাদক সেবন করার অপরাধে গ্রেফতার করা হয়।
০৭। মোঃ ইলিয়াছ (৪১), পিতা- নুরু ইসলাম, সাং- তবলছড়ি নিচের বাজার, ১০৪নং ঝাপড়া বিল,থানা- রাঙ্গামাটি সদর, জেলা -রাঙ্গামাটিকে সিআর পরোয়ানা মুলে গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জসীম উদ্দীন জানিয়েছেন-গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।


















