মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির সাজেকে ইউপিডিএফ-জেএসএসের বন্দুকযুদ্ধ, ত্রিপুরা শিশু গুলিবিদ্ধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙামাটির সাজেকে পাহাড়ি সংগঠন ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে থেমে থেমে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় কস্মিতা ত্রিপুরা(১০) নামে এক মেয়ে শিশু বাঁ হাতে গুলিবিদ্ধ হয়েছে। তবে প্রাথমিক চিকিৎসা ও গুলি বের করার পর শিশুটি এখন শংকামুক্ত। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

এঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনার জন্য জেএসএসকে দায়ী করেছে ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা। তাঁর দাবি থেমে থেমে এই বন্দুকযুদ্ধে বারো শ থেকে পনেরো শ গুলি ছোড়া হয়েছে।

আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে সাজেকের মাচালং নোয়াপাড়া ও হাজাছড়ার মধ্যবর্তী এলাকায় দুই সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী দলের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ কস্মিতা ত্রিপুরা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং স্হানীয় মন্দিরাছড়া গ্রামের বাসিন্দা উলেন্দ্র ত্রিপুরার মেয়ে।

স্হানীয় সূত্রগুলো বলছে -পাহাড়ি সংগঠন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-(ইউপিডিএফ) ও সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-(জেএসএস) এর সশস্ত্র গ্রুপ বন্দুকযুদ্ধে অবতীর্ণ হয়। মূলত এলাকার নিয়ন্ত্রণ আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গেল এক সপ্তাহ ধরে বিবদমান দুই পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলে আসছে।

সবশেষ আজ সকালে আবারও সেই বন্দুকযুদ্ধ শুরু হলে গ্রামবাসী ওই মেয়ে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ দেখা দেয়। অবশ্য গুলিবিদ্ধ শিশুকে উদ্ধার করে দ্রুত গুলি অপসারণ ও প্রাথমিক চিকিৎসা দেয়ায় সে এখন আশংকামুক্ত বলে জানিয়েছে সাজেক থানা পুলিশ।

গোলাগুলি ও শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জেএসসকে দায়ী করেছেন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা। আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে নিজে ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ তুলেছেন। সেখানে তিনি লিখেছেন -‘আজ সকাল পৌনে ৯টার দিকে মাজলঙের নোয়াপাড়া ও আজাছড়ার মধ্যবর্তী এলাকায় একটি পাহাড়কে লক্ষ্য করে কমপক্ষে ১,২০০ থেকে ১,৫০০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে সন্তু গ্রুপের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী জুম্ম লিবারেশন আর্মি। স্থানীয়রা এই গু*লি বর্ষণের ঘটনাকে চলমান ধর্মযুদ্ধ ভেবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। পরে নিশ্চিত হওয়া যায়, সন্তু গ্রুপের স*শস্ত্র গোষ্ঠী জেএলএ সদস্যরা নিজেরাই আতঙ্কগ্রস্ত হয়ে লক্ষ্যহীনভাবে গুলি ছুড়েছিল’।

অবশ্য ঘটনার জন্য দায়ী করে ইউপিডিএফের অভিযোগের বিষয়ে জনসংহতি সমিতি-জেএসএসের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে পাহাড়ি দুই সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। তিনি বলেন- গোলাগুলিতে এক মেয়ে শিশু বাম হাতে গুলিবিদ্ধ হয়েছে। পরে শিশুটির হাত থেকে গুলি বের করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে সে সুস্থ ও শংকামুক্ত।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

দীঘিনালায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি

রাঙামাটিতে পর্যটকের ঢল, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টার সাথে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাঙামাটির ৭৫৪ শিক্ষার্থীকে বৃত্তি দিল উন্নয়ন বোর্ড

একজন আদর্শ শিক্ষকের প্রস্থানের আমার অনুভূতি

কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ শিক্ষার দ্যুতি ছড়াচ্ছে পার্বত্যাঞ্চলে

কাপ্তাই নতুনবাজার আনন্দ মেলা মাঠে আসছেনা কুরবানির পশু: হতাশ ক্রেতা বিক্রেতা

লংগদুতে দুই অবৈধ ইটভাটায় অভিযান; অর্থদন্ড প্রদান

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কাপ্তাই থানার উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা 

error: Content is protected !!
%d bloggers like this: