বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মহালছড়ি জোন ও মন্দির কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
অক্টোবর ৮, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে শারদীয় দুর্গাপূজা ও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা, সম্প্রীতি ও সার্বিক সহযোগিতা বিষয়ে বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মহালছড়ি জোনের আওতাধীন মন্দির কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর২০২৬) মহালছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আসিফ আল-জাবির।

সভায় মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকার শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির, শ্রী শ্রী জগন্নাথ মন্দির, ভুয়াছড়ি সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব, বিজিতলার আকবড়ি পাড়া শ্রী শ্রী শিব মন্দির এবং জংলী টিলার থানা চন্দ্রপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দিরের সভাপতি, সহসভাপতি, আহ্বায়ক ও সদস্য সচিবসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, মন্দির ও পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আসিফ আল-জাবির বলেন, মহালছড়িতে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপন করতে হবে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ মহালছড়ি জোনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট মন্দির কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বই মেলায় কামাল হোসেন টিপুর উপন্যাস ‘অভিমান’

বাঘাইছড়ি বটতলী নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করতে হবে: সিনিয়র সচিব নাসিমুল গনি

চাঁদাবাজ মাস্তান দখলদার জায়গা নেই বিএনপি’তে -আমীর খসরু মাহমুদ চৌধুরী 

দীঘিনালায় শীতবস্ত্র ও চিকিৎসা সেবা দিল বিজিবি

কাপ্তাইয়ে খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলার ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত  

সাজেক’র মাচালং এ সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পিং

রাঙামাটিতে এবিসি ক্লিনিক, প্যানাসিয়া ও বনরূপা ডায়াগনস্টিক সেন্টারকে ৯০ হাজার টাকা জরিমানা 

লংগদু উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

গানে গানে সচেতনতায় কাপ্তাই তথ্য অফিসের লোক সঙ্গীত দল

error: Content is protected !!
%d bloggers like this: