রবিবার , ১ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় অসহায়দের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ 

 

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দীঘিনালা জোনের আয়োজনে, উপজেলার অসহায় ও দুঃস্হ পরিবারের মাঝে খাগড়াছড়ি রিজিয়ন ২০৩ পদাতিক বিগ্রেড ও সেপকস এর পক্ষ থেকে ৭০০ পরিবারের সাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল ১০ টায় উপজেলার মেরুং ইউপির ৪ নম্বর ওয়ার্ডের, বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খাগড়াছড়ি রিজিয়ন এবং সেনা পরিবার কল্যাণ সংস্থা’র যৌথ উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন এতিম ও অসহায় শিশুদের মাঝে। এসময় এতিম শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএসপি, এনডিসি, পিএসসি এবং খাগড়াছড়ি রিজিয়নের সেপকস’র সহ-সভানেত্রী রাবেয়া জাহাঙ্গীর।

ঈদ উপহার সামগ্রী ও এতিম শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন, ‘খাগড়াছড়ি রিজিয়ন পাহাড়ী- বাঙ্গালি নির্বিশেষে সব সময় পার্বত্য অঞ্চলে যেকোন ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে। এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় তিনি আরও বলেন, ‘আমরা সবসময় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোরতার সাথে কাজ করি। এদেশে সন্ত্রাসী এবং চাঁদাবাজদের কোন স্থান নেই। আমরা এ পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষের সাথে ছিলাম, আছি এবং থাকবো। আমরা এই ঈদেও সকলের সাথে আনন্দ এবং উৎসব ভাগাভাগি করে কাটিয়ে দিতে চাই। ধর্ম, বর্ণ, জাতি ও নির্বিশেষে সব সময় ভালো কাজের মাধ্যমে পাশে থাকবো। আমরা সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করে আসছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে’।

পরে ত্রাণ সামগ্রী ও পোষাক বিতরণ শেষ পর্যায়ে মেরুং ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ী- বাঙ্গালী নির্বিশেষে এই এলাকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে সর্বদা বদ্ধপরিকর। আমরা সেনাবাহিনীর এই মহতী উদ্যোগকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই’।

ঈদ উপহার নিতে এসে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর (৬৫) বলেন, সেনাবাহিনীর ঈদ উপহার পেয়ো অন্তত খুশি এবং আনন্দিত। একই আবেগ প্রকাশ করেন শেফালী বেগম(৫০)। এসময ঈদ উপহার নিতে আসা বিমঙ্গল চাকমা(৭০) জানান, বাংলাদেশ সেনাবাহিনীর ঈদ উপহার পেয়েছি খুব ভালো লেগেছে। মুসলিমদের ঈদ আমরাও উপভোগ করতে পারবো, এটা অনেক আনন্দের অনুভূতি।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান, দীঘিনালা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী, পিএসসি ও জোন অধিনায়কের সমহধর্মিণী মিসেস রেহনুমা মুনজুর প্রমুখ। এছাড়াও সাংবাদিক ও স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে প্রতিরোধ গড়ে তুলতে হবে- ঈদগাঁওয়ে ওসি মছিউর

কাউখালীতে বিএনপির লিফলেট বিতরণ

ভূষণছড়া গণহত্যায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় পিসিসিপি’র দোয়া মাহফিল

বঙ্গবন্ধু জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে রাঙামাটি জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন / জাতির জনক বঙ্গবন্ধুর শান্তির বার্তা নিয়ে তার কন্যা দেশে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন- দীপংকর তালুকদার এমপি

কাপ্তাইয়ে নদী থেকে জীবিত হরিণ উদ্ধার করলো কৃষক

আন্তর্জাতিক নারী দিবসে কাপ্তাইয়ে নানা আয়োজন

বান্দরবান জেলায় নতুন পুলিশ সুপার তারিকুল ইসলাম

ক্ষমা চাওয়ায় আইনী প্রক্রিয়ায় যাবেন না ডাক্তার রোমেল

রাঙামাটিতে শানে সাহাবা খতীব কাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বসতবাড়িতে সবজি চাষে উৎসাহ: মহালছড়িতে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ তুলে দিল কৃষি বিভাগ

error: Content is protected !!
%d bloggers like this: