মঙ্গলবার , ১৭ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চলে গেলেন লংগদু ইউনিয়নের চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা

মারা গেছেন রাঙামাটির লংগদু সদর ইউনিয়র পরিষদ চেয়ারম্যান ও লংগদু তিন টিলা মৌজার হেডম্যোন কুলিন মিত্র চাকমা।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ সেনাবাহিনীর ইয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকা একটি বেসরকারী হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান।

মৃত্যুকালে স্ত্রীসহ ১ ছেলে ১ মেয়ে রেখে গেছেন আদু।  জনপ্রিয় ব্যক্তির প্রয়ানে মৃত্যুতে শোকের ছায়া বইছে লংগদুতে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে আদু বিভিন্ন রোগে আক্রান্ত। উচ্চ রক্ত চাপ,ডায়াবেটিস, লিভার সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।

মঙ্গলববার সকালে হতে উচ্চ রক্ত চাপের সমস্যায় ভুগছিলেন। তার শাররীক অবস্থা খারাপের দিকে গেলে তাৎক্ষণিক সেনাবাহিনীর   এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হলে সেখানে সে মারা যায়।

লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু জানান, আমরা খবর পেয়ে তার বাস ভবনে যাই। সেখানে গিয়ে দেখি আদু দার পরিস্থিতি তেমন ভাল সাথে সাথে লংগদু জোন কমান্ডারের সহায়তায় দ্রুত ঢাকা স্কয়ার হসপিটালে নেওয়ার ব্যবস্থা করি।

পরে সেনাবাহিনীর এয়ার এ্যাম্ভুলেন্স এ করে ঢাকা স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে সে মারা গেছে বলে খবর পাই।  কুলিন মিত্র কয়েক যুগ ধরে আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত।  গত  ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল তাকে মনোনয়ন না দিলে কুলিন মিত্র বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করে বিজয়ী হন।

প্রয়াত আদু চেয়ারম্যান লংগদু উপজেলার সাবেক হেডম্যান ও উপজেলা চেয়ারম্যান অনিল বিহারী চাকমার পুত্র। কুলিন মিত্র চাকমা আদু নিজে ৩নং লংগদু মৌজার হেডম্যান এবং ২য়বারের মত লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ জনপ্রতিনিধির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম সরকার, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু ও পার্বত্য চট্টগ্রাম হেডম্যান এসোসিয়েশন রাঙামাটি জেলার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও লংগদু প্রেসক্লাবের সভাপতি মন্ডলীর সদস্য মোঃ এখলাস মিঞা খান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মারমাদের সাংগ্রাই উৎসবে অর্থ সহায়তা দিলো সিন্দুকছড়ি জোন

যে এলাকায় উন্নয়ন হবে, সে এলাকায় শান্তি থাকবে-ডিসি মিজানুর রহমান

‎রাঙামাটির নবাগত পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণ

রাঙামাটির নানিয়ারচরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

আওয়ামীলীগ সরকারের আমলেই পাহাড়ের উন্নয়ন অব্যাহত রয়েছে–পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

এই দেশ থেকে ইউপিডিএফকে বিতাড়িত করা হবে- ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক

মানিকছড়িতে প্রান্তিক কৃষকরা পেলেন কৃষি উপকরণ, বীজ, সার ও চারা

ব্যাঙছড়ি বৌদ্ধ বিহারের ছাত্রাবাসের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন 

পাহাড়ে কোন সন্ত্রাসীদের ঠাঁই হবেনা-ব্রি. জেনারেল মো: হাসান মাহমুদ

মানুষ গড়ার কারিগরদের বর্ণাঢ্য আয়োজনে চন্দনাইশে বিশ্ব শিক্ষক দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: