রবিবার , ১৯ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তূতিমূলক সভা, প্রস্তুত ১৯টি আশ্রয়কেন্দ্র

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ১৯, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে পাহাড়ধ্বস, ভূমিধ্বস, ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তূতিমূলক সভা রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সামসুল আলম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ ওমর ফারুক রনি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, কাপ্তাই থানার প্রতিনিধি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসের প্রতিনিধি, আনসার প্রতিনিধি সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় চলমান ভারী বর্ষনে পাহাড়ধ্বস থেকে দূর্ঘটনা এড়াতে কাপ্তাইয়ের ঝুঁকিপূর্ন স্থানে বসবাসরত সাধারণ মানুষদের নিকটস্থ আশ্রয়কেন্দ্র সমূহে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এইসময় প্রশাসনের পক্ষ হতে কাপ্তাই উপজেলায় মোট ১৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, ১ নং চন্দ্রঘোনা ইউপি এলাকাধীন চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ ও

খ্রীষ্টিয়ান হাসপাতাল ক্লাব, ২ নং রাইখালী ইউপি এলাকাধীন কারিগর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, নারানগিরি সরকারী উচ্চ বিদ্যালয়, ডংনালা সরকারী প্রাথমিক বিদ্যালয়,ভালুকিয়া জুনিয়র হাইস্কুল ও রিফুজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩ নং চিৎমরম ইউপি এলাকাধীন চিৎমরম ইউনিয়ন পরিষদ,চিৎমরম উচ্চ বিদ্যালয়, চংড়াছড়ি আবাসিক সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চাকুয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৪ নং কাপ্তাই ইউপি এলাকাধীন কাপ্তাই উচ্চ বিদ্যালয় ও বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫ নং ওয়াগ্গা ইউপি এলাকাধীন মুরালী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়, লোটাস শিশু নিকেতন ও সড়ক ও জনপথ অফিস সহ ১৯টি আশ্রয়কেন্দ্র প্রম্তুত করে রেখেছে কাপ্তাই উপজেলা প্রশাসন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ির বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং হত্যামামলার ৪ আসাসি গ্রেপ্তার

পার্বত্য চট্টগ্রামে শিক্ষার ক্রাইসিস দূর করা হবে- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

কাপ্তাইয়ে ৩৮ বছরেও সংস্কার হয়নি বাদশা মিয়ার টিলা জামে মসজিদ

নানিয়ারচরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

কাউখালীতে ইউপিডিএফের বাধা সত্ত্বেও সেনাবাহিনীর বিনামূল্যে মানবিক চিকিৎসা সেবা সম্পন্ন

এক কিলোমিটার দূরেই কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, তবুও বিদ্যুৎ বঞ্চিত কলাবুনিয়াবাসী

কাউখালীতে পুষ্টি সমম্বয় কমিটির বার্ষিক কর্ম পরিকল্পনা পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

রাঙামাটিতে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু

কক্সবাজারের ঝিলংজায় জামায়াতের নির্বাচনী কেন্দ্র কমিটি গঠিত

খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে আর্থিক অনুদান বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: