শনিবার , ১৫ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
অক্টোবর ১৫, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের দীর্ঘ ১১বছর পর অনুষ্ঠিত হয়েছে ত্রি -বার্ষিক সম্মেলন। বিভিন্ন দলীয় কর্মসূচি মধ্যে দিয়ে ইউনিয়ন পরিষদ হলরুমে সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল টায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আয়োজিত সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনে জাতীয় সংগীত পরিবেশন,শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন শুভ উদ্বোধন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সম্মেলনের প্রথম অধিবেশন মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউপি সদস্য মংউচিং মারমা, প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, অনুষ্ঠানে উদ্ধোধক ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মিঠুল চন্দ্র দে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া,হেডম্যান চথোয়াইনু মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,যুগ্ন সাধারণ সম্পাদক ক্যসাচিং মারমা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হারাধন কর্মকার, ধর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, পুলক চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি থোয়াইসিমং মারমা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আদোমং মারমা,শিবু মল্লিক,প্রবীর দত্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ইউপি সদস্য জয়নুল আবেদীন তালুকদার।প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুইচাপ্রু মারমা।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়াতে কোন সিদ্ধান্ত হয়নি।
ত্রি- বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ১২ জন ও সাধারণ সম্পাদক পদে ৮ জন প্রার্থী সম্মেলনে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী ও কিশোরীদের সম্পৃক্ততা বাড়াতে হবে

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত

মরহুম সাংবাদিক ছিদ্দিকের পরিবারের বসতভিটা কেড়ে নিতে হামলা ও লুটপাট

কাপ্তাইয়ে ৩শত মিটার নিষিদ্ধ জাল জব্দ

রাঙামাটিতে ইফা’র টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

এডিশনাল এসপি দেলওয়ার হোসনের মৃত্যু, চন্দনাইশে যানাজা ও দাফন সম্পন্ন

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ১২৮ জন

বাঘাইছড়ির দুর্গম অঞ্চলে হেলিকপ্টারে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তা

বান্দরবানে সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে নাগরিক পরিষদের বিক্ষোভ

সড়ক বদলে দিয়েছে পাহাড়ি জনপদের চিত্র

error: Content is protected !!
%d bloggers like this: