সোমবার , ১৭ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে আলেমেদ্বীন ও বিশিষ্টজনদের নিয়ে সীরাত কনফারেন্স

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ১৭, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ

 

রাঙামাটিতে দেশের বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ ও বিশিষ্টজনদের নিয়ে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউট হল রুমে বিশাল সীরাত কনফারেন্স ও দেশ বরণ্য আলেমে দ্বীন ওলামায়ে কেরামগন আলোচনা করেন।

এতে সভাপতিত্ব করেন,পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা হাজী শরীয়ত উল্লাহ। উক্ত সীরাত কনফারেন্সে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররম ঢাকা’র খতিব সুযোগ্য সাহেবজাদা, আল্লামা মুফতি রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সাধারণ মাওলানা আবু বক্কর ছিদ্দিক।

অনুষ্ঠানের প্রধান আলোচক ও বায়তুল মুকারমের খতিব বলেন, পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত অত্যন্ত সুন্দর ও বিশাল সীরাত কনফারেন্স এর আয়োজন করেছেন সে জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে গভীর কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আজ এই সীরাত কনফারেন্সে দেশের অনেক বরণ্য দ্বীনি আলেমগন উপস্থিত হয়েছেন। সেই সাথে আমিও উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে দেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। সারা দেশে আজ আলেম সমাজের লোকজনদের নিয়ে কিছু মানুষ ছিনিমিনি খেলছে। তাই আপনারা আলেম সমাজ একতাবদ্ব ভাবে মিলে মিশে বসবাস করলে কেউ সে সুযোগ নিতে পারবে না। আল্লাহর রাসুল(সঃ) দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আজ নবী মুহামাদুর রসুল(সঃ) পৃথিবীতে নেই। তাই সে দায়িত্ব আলেম সমাজকে পালন করতে হবে। দেশের আলেম সমাজ আরো দায়িত্ববান হতে হবে। অত্যন্ত দুঃখের বিষয় আজ সারা দেশের আলেম সমাজ বিভিন্ন ভাবে নির্যাতিত ও অবহেলিত। আসুন আমরা কোরআন হাদিসের আলোকে জীবন গড়ি তাতেই দেশে শান্তি বিরাজ করবে।

বিশেষ বক্তব্য রাখেন মাওলানা ড.আ ফ ম খালিদ হোছাইন, মাওলানা ওবাইদুল্লাহ, মুফতি মাওলানা জসিম উদ্দিন, পার্বত্য বাঙালি নাগরিক পরিষদের সভাপতি কাজী মুজিবর রহমান, সাংবাদিক এম.কামাল উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ইমাম উদ্দিন কাসেমী, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল মোমিন,মাওলানা শামসুল আলম, মাওলানা খলিলুল্ল্যাহ, মাওলানা উমর আলী, মাওলানা মুতিন উল্লাহও মাওলানা আজহারুল ইসলামসহ আরো অনেকে।

এছাড়াও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ইসলাম প্রেমিক লোকজন সীরাত কনফারেন্সে অংশ গ্রহন করেন।স্থানীয় প্রিন্ট এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরাও সীরাত কনফারেন্সে উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী পালিত / রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে দারুস সালাম একাডেমিতে দোয়া মাহফিল

তামাক ছেড়ে ভুট্রা চাষে সফল নুরনবীর

কাপ্তাইয়ে এসএসসি ও সমমানে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন

রাঙামাটি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আনন্দ মিছিল

ঈদগাঁওয়ে একই স্কুল থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪ জন

চন্দনাইশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরমা হরি মন্দিরে বস্ত্র বিতরণ

রাঙামাটিতে অবৈধ অটোরিক্সা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জেলা প্রশাসনের অভিযান

সীমান্তে ইয়াবার অব্যাহত অনুপ্রবেশ: জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনিসংকেত

ওয়াদুদ ভূইয়া পেলেন বিএনপির মনোনয়ন: খাগড়াছড়ি বাসীর প্রতি কৃতজ্ঞতা, ঐক্যের আহ্বান

চন্দনাইশে শহীদ আব্দুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশন’র আয়োজনে শীত বস্ত্র বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: