শুক্রবার , ২১ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাত জঙ্গি ও তিন কেএনএফ সদস্যকে রাঙামাটির জেল হাজতে প্রেরণ; চাওয়া হয়নি রিমান্ড

প্রতিবেদক
রিকোর্স চাকমা, রাঙামাটি
অক্টোবর ২১, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার  বড়থলি ইউনিয়নে অভিযান চালিয়ে আটক করা সাত জঙ্গি ও তিন কেএনএফ (কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট)  সদস্যকে রাঙামাটি জেল হাজতে পাঠানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের এ আদেশ দেয়।
আদালতের পুলিশের সহকারী উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানায়, সাত জঙ্গি ও তিন কুকি-চিনের সদস্যকে রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। তাদের রিমান্ড চাওয়া হয়নি। অফিস খুললে তাদের আদালতে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করা হবে।
জেল হাজতে প্রেরণ করা আসামীরা  হলেন- জঙ্গি সংগঠনের সদস্য সৈয়দ মারুফ আহমদ মানিক(৩১), ইমরান হোসাইন শাওন(৩১), কাওসার(৪৬), জাহাঙ্গীর আহম্মেদ(২৭), মো. ইব্রাহিম(১৯), আবু বক্কর সিদ্দীক বাপ্পী(২৩), পলক মিয়া(২৬) এবং  কেএনএফ’র সদস্য জৌখান স্যাং বম(১৯), স্টিফেন বম(১৯), মাল সম বম(২০)।
অভিযানকালে প্রশিক্ষণ ক্যাম্প থেকে ৯টি বন্দুক, বন্দুকের ৫০ রাউন্ড গুলি, কার্তুজ কেইস ৬২টি, হাত বোমা ৬টি, কার্তুজ কেইস ১টি, কার্তুজ বেল্ট ২টি, দেশীয় পিস্তল ১টি, ওয়াকিটকি সেট ১টি, চার্জার ৩টি, কুকিচিং লিখা ১০ টি মানচিত্র এবং অস্ত্র গোলা বারুদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এর আগে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙামাটি জেলার সীমান্তবর্তী মিয়ানমার সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে র‌্যাবের অভিযানে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’ ও কেএনএফ সদস্যদের আটকের পর শুক্রবার সকালে বান্দরবানে সদরে নিয়ে আসা হয়।
পরবর্তীতে বিকেলে তাদেরকে র‌্যাব ও পুলিশের প্রহরায় রাঙামাটিতে আনা হয়। সন্ধ্যায় সাতটায় তাদেরকে আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দেয়।
প্রসঙ্গত,  রুমা, বান্দরবান সদর, বিলাইছড়ি, জুরাছড়ি  সেনা জোন ও র‌্যাব ৭ ও র‌্যাব ১৫ এর দুই হাজার অধিক সদস্য অভিযানে  অংশ নেয়।  এ  অভিযানে আটক করা হয় ১০ জনকে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রথম কর্মদিনেই বৈষম্যবিরোধী ছাত্রদের তোপের মুখে জেলা পরিষদের চেয়ারম্যান

বিলাইছড়িতে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের গণসংযোগ 

দুর্গাপূজা চীবরদান পালনে রাঙামাটি পৌরসভার অনুদান বিতরণ

শারদীয় দুর্গাৎসব উপলক্ষে কাপ্তাই বিজিবির সমন্বয় সভা ও আর্থিক সহায়তা প্রদান

লংগদুতে বসতবাড়িতে ফলবাগান স্থাপনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ: অনশন ও ব্লকেডের মতো কঠোর কর্মসূচির ডাক

কেপিএম পরিদর্শনে আসলেন বিসিআইসি’র চেয়ারম্যান

কাপ্তাইয়ে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ

ওয়াগ্গা চা বাগানে উঠান বৈঠক অনুষ্ঠিত 

বাংলাদেশ স্কাউট এর ক্যাম্প ফায়ারে মুখর কাপ্তাই রাইংখ্যং আইল্যান্ড

error: Content is protected !!
%d bloggers like this: