বৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত বেসরকারি শিক্ষকদের অনুদান প্রদান

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ২৮, ২০২২ ৮:০০ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাইয়ে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এইসময় রাঙামাটি জেলা পরিষদ এর পক্ষ হতে কেপিএম উচ্চ বিদ্যালয়, কেআরসি উচ্চ বিদ্যালয়, ভাইবোনছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সীতাপাহাড় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভাঙামুড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এর ৫০ জন শিক্ষককে জনপ্রতি ৫ হাজার টাকা করে সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে সাবেক ছাত্রলীগ নেতা এম নুর উদ্দিন সুমন এর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কর্ণফুলি পেপার মিলস লিমিটেড ( কেপিএম) এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ ও ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ।

এইসময় স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ, একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষতায় আজ বাংলাদেশ করোনা মুক্ত হয়েছেন। করোনাকালীন সময়ে তিনি সব সেক্টরের মানুষকে প্রনোদনা দিয়েছেন। এইসময় কেউ না খেয়ে মরে নাই। তিনি আরোও বলেন, করোনাকালীন সময়ে রাঙামাটি জেলা আওয়ামী লীগ সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন।

পরে তিনি শিক্ষকদের মাঝে আর্থিক প্রনোদনা প্রদান করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সর্বশেষ শহিদ আব্দুল্লাহর গায়েবানা জানাজা 

কাপ্তাই এলপিসি শাখা ইউনিট পরিদর্শনে বিএফআইডিসির চেয়ারম্যান

তমিজিয়া মাদরাসা ৫৫ বছর পর পেল আধুনিকমানের নতুন একাডেমিক ভবন

ঢাবিতে ভর্তিচ্ছুকদের জন্য ধারাবাহিকভাবে পিসিসিপির ‘হেল্প ডেস্ক’

নানিয়ারচরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

রুমায় অগ্নিদুর্গতদের ত্রাণ সহায়তা প্রদান

রাবিপ্রবিতে তথ্য অধিকার আইন নিয়ে সেমিনার অনুষ্ঠিত

রাজস্থলীতে জমে উঠেছে প্রেসক্লাব নির্বাচন: ভোট ২৫ অক্টোবর

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে জুলাই পূনর্জাগরণ তথ্যচিত্র প্রদর্শন

আইন শৃঙ্খলা বিষয়ে মন্দির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন চন্দ্রঘোনা থানার ওসি

error: Content is protected !!
%d bloggers like this: