বুধবার , ১৪ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আইন শৃঙ্খলা বিষয়ে মন্দির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন চন্দ্রঘোনা থানার ওসি

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
আগস্ট ১৪, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ও চিৎমরম ইউনিয়ন এবং রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর বিভিন্ন মন্দিরের পরিচালনা কমিটি সাথে মতবিনিময় করেছেন চন্দ্রঘোনা  থানার ওসি আনছারুল করিম। বুধবার (১৪ আগস্ট) সকালে থানাতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় ওসি আনছারুল করিম গণমাধ্যমকে বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সংখ্যালঘুদের ঘর-বাড়ি ও মন্দিরের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে থানা এলাকার সকল মন্দিরের সভাপতি,  সম্পাদক সহ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের  সাথে আজকে আমরা মতবিনিময় করলাম। এসময় মন্দির কমিটির প্রতিনিধিরা জানান যে, কাপ্তাই থানার রাইখালী ও চিৎমরম ইউনিয়ন এবং রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর কোথাও কোন মন্দিরে বা কোন সংখ্যালঘু সম্প্রদায়ের কোন সম্পত্তিতে হামলার কোন ঘটনা ঘটেনি। দিন ও রাতে সার্বক্ষণিক যেকোনো প্রয়োজনে থানায় যোগাযোগ কারার জন্য বলা হয়েছে।  এসব এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

মতবিনিময় সভায় রাজস্থলী উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান ও বাঙালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশন পরিচালনা কমিটির  সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, চিৎমরম মা সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, সাধারণ সম্পাদক ডা:   রতন বিশ্বাস, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতু, বাঙ্গালহালিয়া বাজার শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্বনাথ চৌধুরী, রাইখালী শ্রী শ্রী লোকনাথ মন্দির ও সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি সুবর্ণ ভট্টাচার্য, বাঙ্গালহালিয়া আবাসিক শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয় লাল দত্ত সহ বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা

বাঘাইছড়িতে সাজেক ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

কাউখালী পাইন বাগান নব নির্মিত ভায়ালবী জামে মসজিদের উদ্বোধন

জুলাই শহীদদের স্মরণ রাজস্থলীতে বিএনপির কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল

বাঘাইছড়িতে বজ্রপাতে অনার্স ১ম বর্ষের ছাত্র অর্কো চাকমা নিহত 

৯ম পে স্কেলের দাবিতে কাপ্তাইয়ে সরকারি কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি পালন

লোডশেডিং ও জ্বালানী খাতে অ ব্যবস্থাপনার বিরুদ্ধে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

লক্ষ্মীছড়িতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দীপেন দেওয়ান

রাইখালী বাজারের প্রতিবন্ধি টিটু ভট্টাচার্য পেলেন হুইল চেয়ার 

error: Content is protected !!
%d bloggers like this: