শনিবার , ৬ জুন ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

‎ভূমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি ৩৭ বিজিবির

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ৬, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর জোন (৩৭ বিজিবি) তাদের বিরুদ্ধে উত্থাপিত ভূমি দখলের অভিযোগকে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে। সম্প্রতি অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বিজিবির বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদ জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জুন রাঙামাটি কোর্ট সংলগ্ন গাউছিয়া মার্কেট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিরুদ্ধে ভূমি দখল ও আদালতের আদেশ অমান্যের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও কাল্পনিক।

‎৩৭ বিজিবির দাবি, জাতীয় নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং স্থানীয় জনগণের নিরাপত্তার স্বার্থে রাজনগর ব্যাটালিয়ন ১৯৯৪ সালের ১৬ জুলাই বর্তমান স্থানে স্থাপিত হয়। ব্যাটালিয়নের জন্য প্রয়োজনীয় ভূমি সরকারি বিধি-বিধান ও প্রচলিত ভূমি অধিগ্রহণ আইন অনুসরণ করে জেলা প্রশাসনের মাধ্যমে অধিগ্রহণ করা হয়েছে। কোনো ধরনের জোরপূর্বক জমি দখলের অভিযোগের ভিত্তি নেই।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগকারীদের পক্ষ থেকে ১৫০ একর জমি দখল এবং ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির যে দাবি করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সরকারি নিয়ম অনুযায়ী ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণ নির্ধারণ ও বিতরণের দায়িত্ব জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার। এ প্রক্রিয়ায় বিজিবির কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই।

‎বিজিবির ভাষ্য অনুযায়ী, সংবাদ সম্মেলনে উল্লেখিত ৮৫ দশমিক ৫৫ একর জমির মধ্যে ৭৫ দশমিক ৭৫ একর জমি উপজেলা প্রশাসন খাসজমি হিসেবে প্রত্যয়ন করেছে। অবশিষ্ট ৯ দশমিক ৮০ একর জমি জেলা প্রশাসনের মাধ্যমে অধিগ্রহণ করা হয় এবং অধিকাংশ মালিককে ক্ষতিপূরণ পরিশোধ করা হয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষিত রয়েছে বলেও দাবি করা হয়।

‎বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ক্ষতিপূরণ গ্রহণে অনিচ্ছুক একজন ব্যক্তি ২ একর জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

‎৩৭ বিজিবি দাবি করে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের মাধ্যমে বাহিনীটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে তারা গণমাধ্যমকর্মীদের প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানায়।

‎প্রেস বিজ্ঞপ্তিতে সর্বসাধারণকে বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকার এবং দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত বাহিনীর প্রতি আস্থা রাখার অনুরোধ জানানো হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎মহান বিজয় দিবসে রাঙামাটি বিএনসিসির বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিজয় র‍্যালি

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে ৫ শতাধিক শিক্ষার্থীকে ৪৬ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

পছন্দের মানুষ বেছে নিতে জলকেলিতে মাতল মারমা তরুণ-তরুণীরা

চাহিদা মতো চাদাঁ প্রদান না করায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাই লেকে মাছ ধরা বন্ধ

কাপ্তাইয়ে সেরা এটিইও আশীষ কুমার; সহকারী শিক্ষক রওশন শরীফ তানি

রাঙামাটিতে গ্লোবাল ব্যাংকের একশ’তম শাখার উদ্বোধন

রাইখালী ইউনিয়নে ১৩১৩ পরিবার পেলো টিসিবির পণ্য 

বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই বিএসপিআইয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

লংগদু ইউনিটি ক্লাব চট্টগ্রাম’র ইফতার ও দোয়া অনুষ্ঠান

error: Content is protected !!
%d bloggers like this: