বৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নানিয়ারচরে এম এন লারমার ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর, রাঙামাটি
নভেম্বর ১০, ২০২২ ১১:৩৩ পূর্বাহ্ণ

 

রাঙামাটির নানিয়ারচরে পাহাড়ের অবিসংবাদিত নেতা ও সাবেক সংসদ সদস্য শ্রী মানবেন্দ্র নারায়ন লারমার ৩৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

আজ বৃহস্প্রতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা কৃষি ব্যাংকের মাঠে নানিয়ারচর উপজেলা জেএসএস সংস্কার ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মানবেন্দ্র নারায়ণ লারমা অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শোকপ্রস্তাব পাঠ করা, কালো ব্যাজ ধারণ,শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে জনসংহতি সমিতির রাঙামাটি জেলা সহ সভাপতি প্রগতি চাকমা, জনসংহতি সমিতির নানিয়ারচর সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক রুপম দেওয়ান,রাঙামাটি সদর ইউনিট কমিটির অর্থ পরিচালক অবিরাম চাকমা, মহালছড়ি থানা শাখা যুব সমিতির সভাপতি রতন চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিক ইউনিট পরিচালক জ্ঞান চাকমাসহ জেলা ও থানা অর্থ কমিটি, নানিয়ারচর মহিলা সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ ও নানিয়ারচর ইউপিডিএফ (গণতান্ত্রিক) কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জনসংহতি সমিতির নানিয়ারচর থানা সমন্বয়ক রুপম দেওয়ান বলেন, আমরা পাহাড়ি জনগণ মুক্তি চাই। রক্তপাত, হানাহানি ও ভ্রাতৃব্য সংঘাত আর দেখতে চাইনা।

প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, এমএন লারমার আদর্শে উজ্জীবিত হতে হবে। তাহলেই পাহাড় থেকে হিংসা, হানাহানি, রক্তপাত,জুলুম বন্ধ হবে। পার্বত্যাঞ্চল থেকে রক্তপাত বন্ধে ও শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নিতে হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

কাপ্তাইয়ে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

খাগড়াছড়ির স্কুল শিক্ষিকা এশার মৃত্যু  স্বাভাবিক নয়; ধারণা পুলিশের

ঈদগাঁওয়ে অপহৃত স্কুল ছাত্রসহ তিনজন মুক্তিপণে ছাড়

রাঙামাটিতে সনাতনী ছাত্র সমাজের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

২৭ বছর দায়িত্ব পালন শেষে খাদেম নুরুল হককে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা

সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ে শ্রেণী কক্ষ সংকট নিয়েই চলছে পাঠদান 

কবিতার শক্তিতেই দেশের স্বাধীনতা সংগ্রাম জেগে উঠেছে-মংসুইপ্রু চৌধুরী

বাঘাইছড়িতে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঈদগাঁওয়ে অসহায় গুরা মিয়ার পরিবারকে নগদ টাকা দিয়ে সহায়তা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: