বৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে সুশাসন প্রতিষ্ঠা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২৪, ২০২২ ২:৪১ অপরাহ্ণ

 

বাংলাদেশ পুলিশ রাঙামাটির কাপ্তাই সার্কেল অফিসের সহযোগিতায় এবং কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট( বিএসপিআই) এর আয়োজনে অংশীজনের অংশগ্রহণে সুশাসন প্রতিষ্ঠা শীর্ষক আলোচনা ও বিট পুলিশিং সভা বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে বিএসপিআই এর সিভিল উড সপ ভবনে অনুষ্ঠিত হয়।

L

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব।

বিএসপিআই এর অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার এর সভাপতিত্বে এবং কম্পিউটার বিভাগের ইনস্ট্রাকটর ইকবাল হায়দারের সঞ্চালনায় এইসময় কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনূর রহমান, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ইউসুফ, কাপ্তাই নতুন বাজার বণিক কল্যান সমিতির সাধারন সম্পাদক একরামুল হক, বিএসপিআই এর কম্পিউটার বিভাগের শিক্ষার্থী তসলিম ভুঁইয়া।

সভায় শিক্ষার্থীদের আবাসন সমস্যা,বাজারে শব্দ দুষণ, মাদক সেবনের ক্ষতিকর প্রভাব, পরিবহন ভাড়া বৃদ্ধি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি আপলোড না করা, ইভটিজিং, নতুন বাজার ব্যবসায়ী ও বিএসপিআই এর শিক্ষার্থীদের মধ্যে সহনশীল পরিবেশ বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত সভায় বিএসপিআই এর শিক্ষক, ছাত্র, অভিভাবক, ব্যবসায়ী ও সিএনজি চালক সমিতির নেতৃবৃন্দ সহ সমাজের নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঙ্গালহালিয়ার ধুলিয়া-মুসলিম পাড়া রাস্তার বেহাল অবস্থা: দুর্ভোগে শত মানুষ

দীঘিনালায় অস্বচ্ছল শিক্ষার্থী ও পরিবারের মাঝে সেনাবাহিনীর বিশেষ সহায়তা

কাপ্তাই নূরানী মাদরাসা ও এতিমদের জন্য ইউএনও মো: মহিউদ্দিনের ইফতার আয়োজন  

বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রীর সদিচ্ছার কারণে পাহাড়ে ২১০ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে- দীপংকর তালুকদার

স্কুল শিক্ষকদের বেতনের বোঝা টানছে জুমিয়া দরিদ্র অবিভাবকরা

রাঙামাটিতে আইনগত সহায়তা দিবস পালন

কাপ্তাই বিএসপিআই পরিদর্শনে বিমান বাহিনীর ট্রেইনি দল

খুটাখালীতে নির্মানাধিন ২ বসতঘর গুড়িয়ে দিল বনবিভাগ

দীঘিনালায় অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

error: Content is protected !!
%d bloggers like this: