সোমবার , ১২ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে ডিজিটাল বাংলাদেশ দিবসের সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ১২, ২০২২ ১২:১৩ অপরাহ্ণ

 

ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১২ ডিসেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। এইবছর দিবসটির প্রতিপাদ্য হলোঃ ” প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে এইসময় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস  চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন।

সেমিনারে  বক্তারা  ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সরকারের ভূমিকা,জনগনের করণীয় বিষয়ে আলোকপাত করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা,  চন্দ্রঘোনা থানার পুলিশ পরিদর্শক( তদন্ত)  মোঃ ইশতিয়াক আহমেদ, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  আকতার হোসেন।

কাপ্তাই তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানার সঞ্চালনায় এইসময় অন্যান্যদের বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ,   কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন,  কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রাইখালী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা বিশু তনচংগ্যা।

এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে আইসিটি মন্ত্রনালয়ের অনুষ্ঠানমালা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী হতে উপভোগ করেন সেমিনারে আগত অতিথিরা।

তাছাড়া দিবসটি উপলক্ষে  স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে  ডিজিটাল বাংলাদেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক হলেন খাগড়াছড়ির দুলাল হোসেন

কাপ্তাইয়ে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

রুমায় ৭ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্হাপন ও উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

কেপিএম দোকানে চুরির ঘটনায় মালামালসহ আটক -২

সটসার্কিটে পুড়লো ১৪ বসতঘর, জানেন না বিদ্যুতের আবাসিক প্রকৌশলী!

রাঙামাটিতে এডিবির কর্মশালা / পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড করার আগে প্রাকৃতিক ভৌগলিক জনগোষ্ঠীকে গুরুত্ব দিতে হবে

রাঙামাটিতে জেলা প্রশাসকের অভিনব উদ্যোগ: ‘ত্রিপক্ষীয় সভা’-র যাত্রা শুরু

ঈদগাঁওয়ে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার-৩

বাঘাইছড়িতে মুক্তিযোদ্ধা স্মরণী সড়কের মোড়ক উন্মোচন 

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও পিকআপসহ চালক আটক

error: Content is protected !!
%d bloggers like this: