রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্থলী, রাঙামাটি
অক্টোবর ১৩, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ

রাজস্থলীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব। রবিবার (১৩ অক্টোবর) বিকাল ৪ টায় নদীতে দেয়া হয় প্রতিমা বিসর্জন। চারটি পূজা মান্ডপের মধ্যে রাজস্থলী বাজার কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরের প্রতিমা গুলো রাজস্থলী বাজারের পাশের পুকুরে ও বাঙ্গালহালিয়া বাজার দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিমা গুলো এবং বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া শিব মন্দিরে প্রতিমা গুলো বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের পুকুরে এবং ছাগল খাইয়া শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরের প্রতিমা গুলো কর্ণফুলী নদীতে বিসর্জন দিয়েছেন বলে জানা যায়।

এসময় নারীরা একে অপরকে পড়িয়ে দেন সিদুঁর, মেতে উঠেন সিদুঁর খেলায়। বিসর্জনের সাথে সাথে নদী ও পুকুর পাড়ে তরুণ তরুণীরা বাজাতে থাকেন ঢাক ঢোল আর কাঁসা, ধূপময় হয়ে উঠে বির্সজনস্থল। পুজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ প্রতিমা বিসর্জনের সময়ও কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করায় সুন্দর ও সুষ্ঠভাবে দুর্গাপূজা সমাপ্ত করতে পারায় খুশি ভক্ত ও আয়োজকরা।

এবার রাজস্থলী উপজেলায় ৪টি পূজামন্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। আর সুন্দর ও সফলভাবে পূজা উদযাপন করতে পারায় খুশি সনাতনী ভক্তবৃন্দরা।

রাজস্থলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মিঠুল চন্দ্র দে ও সাধারণ সম্পাদক সুমন কান্তি দে বলেন, পূজা শুরু থেকে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, আনসার ভিডিপি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বলেন, উপজেলায় চার টি পূজা মান্ডপে শান্তি পূর্ণ ভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে পেরে রাজস্থলী বাসীকে ধন্যবাদ জানান। পূজা সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল সম্প্রদায়ের মানুষে সার্বিক সহযোগিতায় অব্যাহত ছিল বলে জানা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে মাতৃভাষা সঞ্জীবনী প্রশিক্ষণ শুরু

নানিয়ারচরে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে গনশুনানী

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় ও নবীন বরণ

রাজস্থলীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন 

অনাকাঙ্খিত ঘটনার হোতাদের বিষয়ে সকলকে স্বোচ্চার হবার আহ্বান জানালেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

আদিবাসী স্বীকৃতির দাবি দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ দাবি পিসিসিপির

রাঙামাটিতে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকদের মাঝে ২ যুগপূর্তি উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান ও দোয়া মাহফিল

প্রতিমন্ত্রী মীর হেলালের পাশে সবাই, নেই শুধু এমপি দীপেন!

error: Content is protected !!
%d bloggers like this: