সোমবার , ১৬ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিআরটিএ রাঙামাটি কার্যালয়ে দুদকের অভিযান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ১৬, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ

 

সিএনজিচালিত অটোরিকশা নিবন্ধনে অনিয়ম ও বাড়তি অর্থ আদায়ের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাঙামাটি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয় এ অভিযান পরিচালনা করেছে।

জানা যায়, রাঙামাটি জেলা শহরে অটোরিকশার নতুন নিবন্ধন প্রক্রিয়ায় অনিয়ম ও বাড়তি অর্থ আদায় নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালান দুদক রাঙামাটির সমন্বিত কার্যালয়ের কর্মকর্তা ও সদস্যরা।

অভিযানের নেতৃত্বে ছিলেন দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও সহকারী পরিচালক আকিব রায়হান। কর্মকর্তারা জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিআরটিএ রাঙামাটি কার্যালয়ে অভিযান পরিচালনা করেছেন তারা। অভিযানে বিভিন্ন নথি ও তথ্যের খোঁজ নিয়ে বেশকিছু অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. শফিউল্ল্যাহ জানান, বিআরটিএ রাঙামাটি কর্তৃপক্ষের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আমাদের লোকজন গিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে কিছু নথিপত্র নেওয়া হয়েছে। সেগুলোর বিস্তারিত যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রাঙামাটি জেলা শহরে অভ্যন্তরীণ যোগাযোগের একমাত্র মাধ্যম সিএনজিচালিত অটোরিকশা। এ কারণে অটোরিকশাই রাঙামাটি শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ যানবাহন। বর্তমানে শহরে অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় নতুনগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। এতে নিবন্ধনের নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ রয়েছে চালকদের।

দুদক পরিচালিত অভিযানের বিষয়ে বিআরটিএ রাঙামাটি সার্কেলের মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ বলেন, কীসের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে, তা আমরা বলতে পারব না। তারা যেসব কাগজপত্র ও তথ্য চেয়েছেন, আমরা সেগুলোর সঠিক নথিপত্র দেখিয়েছি। তারা আমাদের অফিস থেকে চারটি রেজিস্টার বই নিয়ে গেছেন। তবে সেগুলো দেখে পরে ফেরত দেওয়ার কথা বলেছেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে হিল ফ্লাওয়ারের জেন্ডার এবং উন্নয়ন বিষয়ক  কর্মশালা 

দীঘিনালায় গাঁজা সহ যুবক আটক

কক্সবাজারে দুপুরের মধ্যে বালিয়াড়ি খালি না করলে কঠোর ব্যবস্থা: টুরিস্ট পুলিশ

কাপ্তাইয়ে ১১দলীয় ঐক্যজোট প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

কাপ্তাই বিএফআইডিসিতে ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত 

দাবী মানা না হলে ৪ দিন কর্মবিরত পালন করবে শিক্ষা ক্যাডাররা

রাঙামাটির কোতোয়ালী থানা জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত

জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় দুর্গম পাহাড়ে সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হচ্ছে- দীপংকর তালুকদার এমপি

রাজস্থলীতে বোরো ধানের ফলনে কৃষকের মুখে হাসি 

টানা ২-৩ দিনের বৃষ্টিপাতে ঘাগড়া-কাপ্তাই-বান্দরবান সড়কের কুকিমারা এলাকায় সড়কে ধস, যানবাহন চলাচল বন্ধ

error: Content is protected !!
%d bloggers like this: