বুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লংগদুতে শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরের ধর্মীয় সফর

প্রতিবেদক
বিহারী চাকমা, রাঙামাটি
ফেব্রুয়ারি ১, ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ

রাঙামাটির লংগদুতে শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরের ধর্মীয় সফর উপলক্ষে ত্রিপিটক দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান বুদ্ধমুর্তিদান সহ এক মহতী ধর্মানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার কাট্টলী নীলচন্দ্র ধর্মশক্তি বন বিহার প্রাঙ্গণে বিপুল সংখ‍্যক পুণ‍্যার্থীর সমাগম হয়।

ধর্মানুষ্ঠানে লংগদু, বরকল, রাঙ্গামাটি সদর, খাগড়াছড়ির দিঘীনালা ও বাবুছড়া থেকে পুন‍্যার্থীরা অংশ নেন নানান দানীয় সামগ্রী নিয়ে।

ধর্মানুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন সাধনাটিলা বন বিহার অধ‍্যক্ষ বুদ্ধবংশ মহাস্থবির। পঞ্চশীল প্রদান ও দানোসর্গ পর্ব পরিচালনা করেন দিঘীনালা ধুতাঙ্গটিলা বন বিহারের অধ‍্যক্ষ দেবধাম্মা মহাস্থবির। নীলচন্দ্র ধর্মশক্তি বন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রূপক চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন সুর্যসেন মাস্টার। গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গের পক্ষ থেকে বক্তব‍্য রাখেন সাধনাটিলা বন বিহার পরিচালনা কমিটির সভাপতি জ‍্যোর্তিময় চাকমা।

ধর্মানুষ্ঠানে শ্রীমৎ নন্দপাল মহাস্থবির বলেন – মদপান, জুয়ার নেশা সমাজ ও পরিবারকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করে দেয়। সন্তানদের মানুষের মত মানুষ গড়ার কাজে অন্তরায় সৃষ্টি করে। তাই মদপান জুয়া পরিহার করে সভ‍্য সমাজ গড়ে তোলার কাজে মনোযোগী হবার পরামর্শ দেন তিনি।

উল্লেখ‍্য গত ২২ জানুয়ারি থেকে ০১ ফেব্রুয়ারি পর্যন্ত নন্দপাল মহাস্থবির লংগদু বরকল ও রাঙামাটি সদর এলাকায় ধর্মীয় সফরের মাধ‍্যমে সদ্ধর্ম প্রচার করছেন। লংগদুতে এটি সমাপনী অনুষ্ঠান।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই উপজেলাধীন কারিগর পাড়ায় জীপ উল্টে নিহত ১, আহত ২

আগামীকাল সংবর্ধিত হচ্ছে সাফজয়ী পাহাড়ের ৫নারী ফুটবলার

পুলিশ সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত 

রাঙামাটিতে বন্যপ্রাণী অভয়ারণ্যের ব্যবস্থাপনা পরিকল্পনা প্রনয়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত– লে. কর্নেল জাহিদুল ইসলাম

বাদ পড়ল শেখ হাসিনার নাম

রাস্তার কাজে চাঁদা না পেয়ে মোবাইলসহ আসবাবপত্র ছিনতাইয়ের অভিযোগ

১৭ বছরের অবহেলিত রামগড় লেক পরিস্কার করছে বিএনপি

ঈদগাঁওয়ে জনতার ধাওয়ায় ডাকাতদলের পলায়ন, পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি

কাঁচা আম খাবেন যে কারণে

error: Content is protected !!
%d bloggers like this: