সোমবার , ৬ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির মেয়ে রাঙ্গুনিয়ায় খুন, স্বজনদের কাছে লাশ হস্তান্তর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
মার্চ ৬, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুবৃর্ত্ত এক যুবকের ছুরিকাঘাতে নির্মমভাবে খুনের শিকার রাঙামাটির মেয়ে চম্পা চাকমার (২৮) লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সোমবার সকালে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। এরপর বিকালে রাঙামাটির গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় লাশ।

রোববার রাতে রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট নামক এলাকায় এ হত্যাকান্ড ঘটে। চম্পা দীর্ঘদিন ধরে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের রাঙ্গুনিয়ায় সহকারী শাখা ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। তিনি রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের ছাক্রাছড়ি গ্রামের শান্তিময় চাকমার মেয়ে। রাঙ্গুনিয়ায় এনজিওতে চাকরি করতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরতে হল নির্মমভাবে খুনের শিকার চম্পাকে। এ ঘটনায় তার গ্রামের বাড়ি এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার রাতে রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় বলে জানিয়ে থানার ওসি মো. মাহবুব মিল্কী বলেন, আসামিকে ধরতে পুলিশি তৎপরতা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার রাতে চম্পা বাসায় ফেরার পথে ধামাইরহাট ওয়ান ব্যাংকের নিচে এনাম (৩০) নামে স্থানীয় এক যুবক অতর্কিত হাজির হয়ে চম্পার গতিরোধ করে। ঘাতক এনাম তার বোনের মাধ্যমে পদক্ষেপ থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরি বের করে চম্পার গলায় শ্বাসনালি বরাবর আঘাত করে এনাম পালিয়ে যান। ঘাতক এনাম রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর পারুয়া কালীমন্দির এলাকার মো. নুরুজ্জামানের ছেলে। পরে স্থানীয়রা চম্পাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর লাশ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় রাঙ্গুনিয়া থানা পুলিশ।

থানার ওসি মো. মাহবুব মিল্কী বলেন, ময়নাতদন্ত শেষে লাশ সোমবার সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে ঘাতক পলাতক। তাকে ধরতে পুলিশি অভিযান চলছে। যে কোনো মুহূর্তে আসামিকে গ্রেফতার সম্ভব হতে পারে বলে আশা রাঙ্গুনিয়া ওসির।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গরিব অসহায় মানুষের কথা আমলে নিয়ে জেলা প্রশাসকের গণশুনানি

কাপ্তাইয়ে কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খাগড়াছড়িতে বনবিভাগের হাতে তিনটি বন্যপ্রাণী তুলে দিলেন প্রাণিপ্রেমী নবদ্বীপ চাকমা

এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দি়ল কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ

খ্রিস্টান বড়দিন উপলক্ষে ৫৪ বিজিবির আর্থিক সহায়তা

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ফের ধরা পড়লো রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস

দাবি আদায়ে কাপ্তাই বিএসপিআই এ শিক্ষার্থীদের  বিক্ষোভ ও সড়ক অবরোধ

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে দূর্গম গবাছড়া পাড়ায় নারী সমাবেশ 

রাঙামাটি সদরে রোমান ও কাউখালীতে ৩ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার

রাঙামাটিতে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: