রবিবার , ১২ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

উন্নয়ন প্রকল্প পরির্দশনে রাঙামাটিতে ডেনমার্কের রাষ্ট্রদূত

প্রতিবেদক
সুমন্ত চাকমা, জুরাছড়ি, রাঙামাটি
মার্চ ১২, ২০২৩ ৩:৪৭ অপরাহ্ণ

রাঙামাটির উন্নয়ন প্রকল্প পরির্দশন করেছেন বাংলাদেশের নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত এইচ ই উইনি এস্ট্রাপ পিটারসেন।

রবিবার (১২ মার্চ) রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ফুরমোন এলাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাপছড়ি ইউনিয়নের ফুরমোন এলাকার স্থানীয় সুবিধা ভোগীরা।
পরে পার্বত্য মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্প এসআইডি-সিএইচটি, ইউএনডিপির সহযোগিতায় ডেনমার্ক সরকারের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়িত জিএফএসের মাধ্যে পানি সরবরাহ ও অনাবাদি জমিতে সেচ প্রদান প্রকল্প পরির্দশন করেন ডেনমার্কের রাষ্ট্রদূত।

পরির্দশন শেষে সুবিধা ভোগীদের সাথে মতবিনিময় করেন তিনি।
এ সময় রাঙামাটি সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাজনা বিনতে আমিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি
স্টাপন লিলাস, সহকারি প্রতিনিধি প্রসেনজিৎ চাকমা, এসআইডি সিএইচটি ইউএনডিপির জাতীয় প্রকল্প ব্যবস্থাপক সুপ্রদীপ চাকম , বিপ্লব চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সিসিআরপির জেলা কর্মকর্তা পলাশ খীসাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এ সময় ডেনমার্কের রাষ্ট্রদূত এইচ ই উইনি এস্ট্রাপ পিটারসেন বলেন, এত একটি সুন্দর প্রকল্প বাস্তবায়িত হয়েছে যা না দেখে কাল্পনিক মনে হতো। আমি এ প্রকল্প দেখে অভিভুত।
এ প্রকল্পটি ডেনমার্ক সরকারের দশ লক্ষ ও পাড়াবাসী দুই লক্ষ মোট ১২ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়িত হয়েছে।
উল্লেখ্য ডেনমার্ক সরকারের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়িত জুরাছড়ি উপজেলার বনযোগীছড়ায় সৌর শক্তির মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ করণ প্রকল্প যথাযথ ভাবে বাস্তবায়নে মিশরে অনুষ্ঠিত কপ-২৭ বিশ্ব জলবায়ু সম্মেলনে ‘‘অভিযোজন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড’ (জিসিএ) পুরস্কার দেওয়া হয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক সেবা সপ্তাহ পালিত

সাফ মহিলা চ্যাম্পিয়নশীপের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা

কাপ্তাইয়ে চোলাই মদ সহ আটক ১

মহালছড়িতে বিশেষ অভিযানে অস্ত্রসহ ৩ ইউপিডিএফ কর্মী আটক, জনমনে স্বস্তি

নগদ অর্থ সহায়তা পেলেন জুরাছড়ির গ্রামীণ নারীরা

কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

রাঙামাটি কাঠ ব্যবসায়ীদের নেতৃত্বে আজম খান- শাওন ফরিদ

মধ্যরাতে শীতবস্ত্র নিয়ে বাড়ির দরজায় হাজির কাপ্তাই ইউএনও মুনতাসির জাহান

রাজস্থলীতে জীববৈচিত্র্য সংরক্ষণে বিসিজি সদস্যদের কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: