বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড; দুইজনের যাবজ্জীবন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
মার্চ ১৬, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ

খাগড়াছড়িতে যৌতুকের টাকার জন্য গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার মামলায় একজনের মৃত্যুদন্ড ও ২ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহের এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী হলো নিহত গৃহহবধূ হালিমা বেগমের স্বামী আব্দুর রশীদ।

যাবজ্জীবন প্রাপ্ত আসামীরা হলেন, শ্বশুর সাহেব আলী ও তার শ্যালক (সাহেব আলীর) সিরাজুল ইসলাম।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজনকে ৫ লাখ টাকা করে অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়।
রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ জানান, ভিকটিম হালিমা বেগমকে যৌতুকের জন্য প্রায় সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাত আসামীরা।

২০১২ সালের ২৩ এপ্রিল রাতে হালিমা বেগমের হাত পা বেধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়।

এতে শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম মাটিরাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবার।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব ফরাজী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

বাঘাইছড়ির প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করলেন রোমানা

বাঘাইছড়িতে কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টিবাগানের উপকরণ বিতরণ

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ১২৮ জন

কাপ্তাইয়ে সুমি হত্যা, আটক দুইজনের ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

বিজিবির অভিযানে বান্দরবানে ১২টি আগ্নেয়াস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার

রাজস্থলীতে হাতির শাবক উদ্ধার

বিলাইছড়িতে পাশের হার ৬৭.২১%, জিপিএ ৫ – ১

রাঙামাটির রিজার্ভ বাজার হতে মানসিক ভারসাম্যহীন শরীফ মিয়া নিখোঁজ

রেকর্ড সংখ্যক পর্যটক আগমনের প্রত্যাশা / ঈদকে ঘিরে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রগুলোর ব্যাপক প্রস্তুতি

error: Content is protected !!
%d bloggers like this: