শনিবার , ২ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ২, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান বলেন, শিক্ষার্থী শুধুমাত্র পড়ালেখা করলে হবে না, এর পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রম হিসাবে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। তবেই তাদের মননশীলতা বিকশিত হবে। শিক্ষার্থী তোমরা ভালো ছাত্র হবার আগে অবশ্যই ভালো মানুষ হতে হবে।

তিনি শনিবার বেলা ১২ টায় রাঙামাটির কাপ্তাই উপজেলার নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং পদন্নোতিপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ইউএনও আরোও বলেন, শিক্ষার্থীদের অবশ্য দেশের ইতিহাস জানতে হবে এবং শৃঙ্খলা নিয়ে চলতে হবে।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মনছুরীর সভাপতিত্বে শিক্ষিক শামীমা সুলতানা ও শরীফ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, চন্দ্রঘোনা থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) ইশতিয়াক আহমেদ, ৩২১ নং রাইখালী মৌজার নব নিযুক্ত হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

পরে প্রধান অতিথি ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং পদন্নোতিপ্রাপ্ত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করেন। এর আগে প্রধান অতিথি স্কুলের শিক্ষার্থীদের তৈরী ৪ টি হাউজ পরিদর্শন করেন।

এদিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্কুলের সিনিয়র শিক্ষক বেতার শিল্পী বিপুল বড়ুয়ার পরিচালনায় শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সুবিধাভোগীদের সাথে রাঙামাটি ব্লাস্ট’র মতবিনিময় সভা

রেকর্ড সংখ্যক পর্যটক আগমনের প্রত্যাশা / ঈদকে ঘিরে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রগুলোর ব্যাপক প্রস্তুতি

মহালছড়িতে প্রবল বর্ষণে ঘরের দেয়াল ধস, বৃদ্ধার জীবন বাঁচাতে এগিয়ে এলো সেনাবাহিনী

মাইনীমুখ মডেল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

এসএসএফ সুবিধা পাবেন খালেদা জিয়া অন্য সদস্যদের নয়, পরিবেশ উপদেষ্টার বক্তব্যের উদ্বেগ প্রকাশ শাহজাহান চৌধুরীর

এই দেশ থেকে ইউপিডিএফকে বিতাড়িত করা হবে- ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক

কাপ্তাইয়ে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষা সফর ও নবীনবরণ অনুষ্ঠিত

নজরুল বর্ষে কাপ্তাইয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কাপ্তাই বিএসপিআই’র শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা

error: Content is protected !!
%d bloggers like this: