সোমবার , ২০ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ৮০ পরিবার

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মার্চ ২০, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ

রঙামাটির বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য চতুর্থ পর্যায়ে নতুন ঘর পাচ্ছেন ৮০ পরিবার।

আগামী ২২ মার্চ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এসব ঘরের শুভ উদ্বোধন ও হস্তান্তর করবেন।

২০ মার্চ সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন  বাঘাইছড়িতে নতুন ৮০ টি চলমান ১০০ টি ঘর সহ এযাবৎ মোট মোট ৩৩০ টি ঘর তৈরি করে সম্পন্ন করা হয়েছে। এবং এসব ঘরের উপকার ভোগীদের মধ্যে একতৃতীয়াংশ শারিরীক প্রতিবন্ধি এবং স্বামী প্ররিত্যাক্তা অসচ্ছল পরিবার রয়েছেন । নতুন করে হস্তান্তর হতে যাওয়া ৮০টি ঘরের মধ্যে প্রতিবন্ধি ১৩ জন, স্বামী পরিত্যক্তা ৩ জন, বিধবা ৮ জন এবং হিজরা আছেন ১ জন। প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘর পেয়ে পাহাড়ের অসহায় পরিবার গুলো বেজায় খুশি। বাঘাইছড়ি পৌরসভার ২ নং ওয়াডের বাসিন্দা কদ্দুস ও তার পরিবার দুজনেই শারীরিক প্রতিবন্ধি থাকতেন তার বোনের বাসায় এখন তার মাথা গোজার ঠাই হয়েছে। তার অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে অজোরে কেঁদেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

মারিশ্যা ইউনিয়নের ৭০ উর্ধ বড় খোলা চাকমা অসুস্থ পরিবার নিয়ে থাকতেন প্রতিবেশীর বারান্দায় প্রধানমন্ত্রীর সৌজন্যে এবার তারও দুই শতাংশ জমি সহ মাথা গোজার ঠাই হয়েছে। বাঘাইছড়িতে এমন অনেক ভূমি হীন ও গৃহহীন পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র‍্যান্ডিংয়ে কাপ্তাই তথ্য অফিসের মহিলা সমাবেশ

বাঘাইছড়ির কাচালং নদীতে দুই নৌকার সংঘর্ষে মাঝি রাম কুমার চাকমা নিহত

কাপ্তাই তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

জুরাছড়ির শাপলা বিলে ফুটেছে ফুল; ডাকছে পর্যটক

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে অস্বচ্ছল মানুষের মাঝে বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

বান্দরবান রোয়াংছড়িতে কেএনএ এর গুলিতে সেনা সদস্য নিহত : আহত ২

খাগড়াছড়ি পুনাকের উদ্যোগে লক্ষ্মীছড়িতে শীতবস্ত্র বিতরণ 

কাপ্তাই হ্রদে পানিবন্দি মানুষের পাশে জেলা জামায়াত

জুরাছড়িতে পুলিশ সদস্যর বিরুদ্ধে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: