মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে ভূমিহীন ও গৃহহীন ১ হাজার ৬৬ পরিবার পাচ্ছেন জমিসহ ঘর 

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
মার্চ ২১, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ

 

আগামীকাল (বুধবার) খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিশেবে তৃতীয় পর্যায়ের ১’শ ১৬টিসহ ১ হাজার ৪’শ ৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হবে। এরমধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় ১’শ ৩৬টি, মহালছড়িতে ৮০টি, দীঘিনালায় ৩’শ ৫০টি, পানছড়িতে ১’শ ২৭টি, রামগড়ে ১’শ ৩৩টি, গুইমারায় ৭৫টি, মাটিরাঙ্গাতে ১’শ ৫০টি, মানিকছড়িতে ২’শ ২৫টি এবং লক্ষীছড়িতে ১’শ ৯০টি।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন জমি ক্রয় করে হলেও ভূমিহীন-গৃহহীনদের ঘর করে দিতে হবে। বঙ্গবন্ধু কন্যা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন, আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সারথী হিসেবে কাজ করে যাচ্ছি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব ও ভূমি অধিগ্রহণ শাখা) মঞ্জুরুল আলম, খাগড়াছড়ি প্রেনক্লাব সভাপতি জীতেন বড়–য়া, জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক অরণ্যবার্তা’র সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী, পেসক্লাব’র সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, অর্থ সম্পাদক চিংমেপ্রু মারমা এবং প্রেসক্লাবের সাবেক সাধা: সম্পাদক আজিম-উল-হক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামীকাল বুধবার (২২ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশ ব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে মহালছড়িতে র‍্যালি ও আলোচনা সভা

ঈদ ও বিজু উৎসব নিয়ে জেলা পুলিশের আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

বাঘাইছড়িতে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কঠোর দারিদ্র্যকে পেছনে ফেলে লিচুবাগান থেকে আমেরিকা: স্বপ্নজয়ী নারী প্রিয়া চৌধুরী

দীঘিনালায় অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

আইন-শৃঙ্খলার ব্যত্যয় হলে সরকারের উন্নয়ন কাজেরও ব্যত্যয় ঘটবে- পার্বত্য প্রতিমন্ত্রী

আজ পাহাড়ের সুর সম্রাট রঞ্জিত দেওয়ানের জন্মদিন

তৃতীয় দফায় বাঘাইছড়িতে ফের বন্যার আশংকা

নানিয়ারচরে গাঁজাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

error: Content is protected !!
%d bloggers like this: