মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

অন্যের ঘরকে আশ্রয়ণের ঘর বলে ভুয়া সংবাদ প্রকাশের প্রতিবাদে রামগড় ইউএনও’র প্রেসব্রিফিং

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
এপ্রিল ৪, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির রামগড়ে অন্য সংস্থার তৈরি একটি ঘরকে আশ্রয়ণ প্রকল্পের ঘর সাজিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ভুয়া সংবাদ প্রকাশ ও প্রচার প্রধানমন্ত্রীর প্রশংসনীয় প্রকল্পের সুনাম ক্ষুন্ন করার ষড়যন্ত্র বলে দাবি করেছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা।

মঙ্গলবার(৪ এপ্রিল) সরকারি কার্যালয়ে আয়োজিত প্রেসব্রিফিংয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা মমতা আফরিন বলেন, উদ্দেশ্যেমূলক ভুয়া সংবাদ প্রকাশকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারিও মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

প্রেসব্রিফিংয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা মমতা আফরিন বলেন, আজকের পত্রিকা ও ভোরের কাগজ পত্রিকায় রামগড় ইউনিয়নের পশ্চিম বলিপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘরের পিলার ধসে যুবক আহত শিরোনামে একটি ফটো নিউজ ও রির্পোট প্রকাশ করা হয়।

এরপ্রেক্ষিতে সোমবার সরেজমিনে পরিদর্শন করে জানাযায় আলোচ্য ঘরটি আশ্রয়ণ প্রকল্পের কোন ঘর নয় এবং এটি নির্মাণের সাথে উপজেলা প্রশাসনের কোন সম্পৃক্ততাও নেই।

এছাড়া ঐ রিপোর্টে দুনীতি ও অনিয়মের মাধ্যমে নি¤œমানের কাজ হওয়ায় পিলার ভেঙ্গে পড়ার কথা বলা হলেও গৃহকর্তা (পঙ্গু) মো: সুমনের ভাস্য অনুযায়ী তার নিজস্ব ইজিবাইকের (টমটম) ধাক্কায় ঘরের বারান্দার ব্রিকসের পিলারটি ভেঙ্গে যায়। এসময় পিলারের আঘাতে তার একটি হাতও ভেঙ্গে যায়।

ইউএনও বলেন, পত্রিকা দুটির রামগড় প্রতিনিধি কুটকৌশলের আশ্রয় নিয়ে অন্য সংস্থার তৈরি করা ঘরকে প্রধানমন্ত্রীর বিশ্ব নন্দিত আশ্রয়ণ প্রকল্পের ঘর আখ্য দিয়ে এবং টমটমের ধাক্কায় ভেঙ্গে যাওয়ার প্রকৃত তথ্য গোপন করে একটি সর্ম্পূন মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করেন।

তিনি আরও বলেন, কুচক্রীমহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বর্তমান সরকার তথা প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগকে বাধাগ্রস্ত করতে তথ্য বিকৃত করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করেছে। মিথ্যা সংবাদ প্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

এদিকে, রামগড় উজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পটি ব্যর্থ প্রমাণের হীন উদ্দেশ্যে পরিকল্পিতভাবেপত্রিকা দুটিতে ভুয়া রির্পোটটি প্রকাশ ও প্রচার করা হয়েছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

রামগড় উুপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম বলেন, ভোরের কাগজ পত্রিকার কোন প্রতিনিধি সাথে তাঁর কোন কথা হয়নি, অথচ প্রকাশিত রির্পোটে তার বক্তব্য উদ্ধৃত করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় স্কাউট দিবস উদযাপন পালন

স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপনে কর্ণফুলী কলেজে নানা আয়োজন 

মহালছড়িতে স্কাউট কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন

প্রধানমন্ত্রীর জমিসহ ঘর হস্তান্তর উপলক্ষে নানিয়ারচর ইউএনওর প্রেস ব্রিফিং

সিআইপিডির ফুটবল টুর্নামেন্টে মানিকছড়িকে ৭-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন সাপছড়ি

সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে রাঙামাটিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ 

কাপ্তাই বড়ইছড়ি পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত 

সাবেক এমপি জাফর আলমের ফাঁসির দাবিতে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি বিক্ষোভ

মহালছড়ি সেনা জোন কর্তৃক ধইল্লাপাড়ায় বিপুল পরিমাণ গাঁজা ক্ষেত ধ্বংস

error: Content is protected !!
%d bloggers like this: