রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

উত্তমের গেীরবময় মিউজিক সফর অনেকদিনের

প্রতিবেদক
নাহিদ, ঢাকা অফিস
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ

ছেলেবেলা থেকেই উত্তমের গান গাওয়ার শুরু। গানের তালিম, গানে গানে বেড়ে ওঠার শুরু স্কুল থেকে বিশ্ববিদ্যালয় জীবনে। সবখানেই সঙ্গীতশিল্পী হিসেবে জুটেছে সম্মান আর পুরষ্কার। উত্তমের পড়াশুনা চট্ট্রগ্রাম বিশ্ববিদ্যালয়। বিষয় সমাজবিজ্ঞান। নজরুল ইন্সটিটিউট থেকে ডিপ্লোমায় প্রথম শ্রেণি প্রাপ্ত ও সরকারি এই প্রতিষ্ঠানটির নজরুলের প্রশিক্ষক হিসেবে সার্টিফিকেটধারী। এছাড়া রবীন্দ্রভারতী থেকে বিমিউজ সম্পন্ন করেছেন। তালিম নিয়েছেন বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান সব সঙ্গীতজ্ঞের কাছে। এখন নিজেও গান শেখান। উত্তম একটি বেসরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক। গণমাধ্যমকর্মী হিসেবেও কাজ করছেন দীর্ঘদিন।

উত্তম বিটিভিসহ প্রায় সবগুলো বেসরকারি টিভি চ্যানলে লাইভসহ রেকর্ডেড নানা ধারার গানের অনুষ্ঠান করে নাম কুড়িয়েছেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে মূলত নজরুলসঙ্গীত ও আধুনিক গান করেন উত্তম। তিনি বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত সুরকার ও সঙ্গীত পরিচালকও। মিউজিক কম্পােজার্স সোসাইটি বাংলাদেশ এমসিএসবি’র সদস্য। নিজের লেখা ও সুর করা অনেক শ্রোতাপ্রিয় গান রয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। গভীর আবেগী গায়নভঙ্গীর অনন্যতার জন্য এরইমধ্যে উত্তম সঙ্গীতজনদের দৃষ্টি কেড়েছেন। সমানতালে স্টেজ শো-ও করেন নিয়মিত। সব ধরণের সঙ্গীতেই উত্তমের আগ্রহ। শুনেনও শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে পাশ্চাত্য রক-ফিউশন নির্বিচারে। গানের জন্য অনেক ত্যাগ স্বীকারও করেছেন তিনি। আজ আর গান গাওয়ার কোনো বিকল্পই খুঁজে পান না।

উত্তমের জন্ম বাংলার প্রাচীন রাজধানী সোনারগা‌‌য়ে । বাবা প্রয়াত মনীন্দ্র রায়। মা প্রয়াত চিনুবালা রায়। তার অন্যতম জনপ্রিয় গান গুলাের মধ্যে ভালবাসার ময়না, আমার চোখের জলে বহে নদী, পরাণ বন্ধু, অন্যতম। অর্ন্তজাল তথা ফেসবুকে কিশোরকুমার, মান্না দেসহ স্বর্ণযুগের শিল্পীদের অমর সৃষ্ট সব গান নিয়িমিত গেয়ে ভার্চুয়ালি বেশ জনিপ্রয়তা ও দর্শক-ভালোবাসা পেয়েছেন এই শিল্পী।
২০০৪ সালে উত্তমের ডেব্যু অ্যালবাম ‘হাওয়া’ ছিল আধুনিক গানের। পরের উল্লেখযোগ্য অ্যালবাম কাজী নজরুলের বাছাই করা অবিস্মরণীয় কীর্তন, ভজন, বাউল, শ্যামা বিষয়ক ৮টি ভক্তিগীতি নিয়ে ‌’এলোরে শ্রী দুর্গা’। এছাড়া, উত্তমের আধুনিক ও নজরুলের গানের বেশকিছু মিক্সড অ্যালবাম বাজারে রয়েছে। নিজের ইউটিউবে আছে ৫শ’র কাছাকাছি গান। তিনি চান একজন কমপ্লিট মিউজিশিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে। ছোটবেলা থেকেই বিভিন্নধরণের মিউজিক শোনা ও চর্চার অভ্যেস। চান তাই সব ধরণের গান গাইতে। গিটার ও কি-বোর্ড বাজিয়ে হিসেবে নজর কাড়লেও অন্য বেশ কটি ইনস্ট্রুমেন্টও বাজাতে পারেন উত্তম। স্টুডিওতেও এ কাজগুলো করতে বেশ আনন্দ পান তিনি। তিনি চান, প্রত্যেক স্কুল-কলেজে মিউজিক ক্লাস হোক। ছেলে-মেয়েরা গুরুর কাছে গিয়ে গান শিখুক। বর্তমানে নজরুলসঙ্গীত শিল্পী পরিষদের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। নজরুল ও তাঁর সঙ্গীতের প্রতি রয়েছে উত্তমের বিশেষ ভালবাসা। তবে সব ধরণের সঙ্গীতেই উত্তমের আগ্রহ। শুনেনও শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে পাশ্চাত্য রক-ফিউশন নির্বিচারে। গানের জন্য অনেক ত্যাগ স্বীকারও করেছেন তিনি।

ভালোলাগা, বিশ্বাস, জীবনবোধ তার সঙ্গীতকে ঘিরেই। উত্তম দীর্ঘদিন নজরুল চর্চা করেছেন সঙ্গীতজ্ঞ সুধীন দাশ ও সোহরাব হোসেনের কাছে। উত্তমের সঙ্গীতের প্রথম শিক্ষক ‘স্থানীয় শিশু একাডেমিতে প্রয়াত দেলোয়ার হক। বিশুদ্ধ মার্গসঙ্গীত শিখেছেন উস্তাদ মিহির লালা, অনিলকুমার সাহা, গৌতম ভট্টাচার্য, উস্তাদ মাশকুর আলী খান, শুভ্রা গুহ, বিদুষী শান্তি শর্মা প্রমুখের কাছে। উচ্চাঙ্গ সঙ্গীতে উচ্চতর তালিম নিয়েছেন পণ্ডিত তুষার দত্তের কাছে। প্রিয় দর্শক-শ্রোতা, শুভাকাঙ্ক্ষী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টদের দোয়া ও ভালবাসা চান উত্তম। চান আমৃত্যু গান গেয়ে যেতে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নানান কর্মসূচি পালিত

বিলাইছড়িতে ভিডব্লিউবি উপকার ভোগীদের নগদ অর্থ প্রদান

রাজস্থলীতে কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ

ছাগল চড়ানো নিয়ে বাঘাইছড়িতে ১ জনকে পিটিয়ে জখম

কাউখালীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

‘রাঙামাটির সন্তানেরাও বহির্বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতা দেখাবে’

বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত 

মহালছড়িতে উপজেলা পর্যায়ে ইনফরমেশন ডিসসেমিনেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

মানবিকতার মূল্যবোধ না জাগলে পরিবর্তন আসবে না- পার্বত্য উপদেষ্টা

রাবিপ্রবির সাবেক ভিসি প্রয়াত প্রদানেন্দুর ম্মরণে শনিবার খাগড়াছড়িতে নাগরিক স্মরণসভা

error: Content is protected !!
%d bloggers like this: