বৃহস্পতিবার , ২৫ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল ক্যাম্পেইন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ২৫, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের আয়োজনে বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  মোবাইল মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

যেখানে শারিরীক প্রতিবন্ধী যেমন:- হাত পা কাটা, অথবা চলাফরা করতে পারেনা, (প্যারালাইজড) সংক্রান্ত ব্যক্তিদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এদিকে এইদিন সকালে উক্ত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শনে আসেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। এসময় কাপ্তাই উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি, রাঙামাটি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিস কর্মকর্তা মোঃ শামসুল আলম, কাপ্তাই প্রেস ক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্ত সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় পরিদর্শন শেষে কাপ্তাই ইউএনও রুমন দে জানান, কাপ্তাইয়ে মোবাইল মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করায় রেড ক্রিসেন্ট সোসাইটির রাঙামাটি ইউনিট সহ সকল উদ্যোক্তা ও সদস্যদের ধন্যবাদ জানাই। এ ধরনের চিকিৎসা সেবার আয়োজনে ফলে কাপ্তাইয়ের দুর্গম এলাকার বাসিন্দারা উপকৃত হচ্ছে এবং বিনামূল্যে চিকিৎসা  সেবা পাচ্ছে।

কাপ্তাই আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, কাপ্তাইয়ের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির এই মেডিকেল ক্যাম্পেইন আয়োজন আসলেই প্রশংসার দাবীদার। এছাড়া বিভিন্ন দুর্গম অঞ্চলের মানুষেরা এই সেবা পাচ্ছে। আগামীতেও রেড ক্রিসেন্ট এর আয়োজনে এই ধরনের উন্নয়নমুলক সেবার করা হবে বলে আমরা আশা রাখি।

এদিকে রেড ক্রিসেন্ট সোসাইটির মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা নিতে আসা কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের বাসিন্দা মংচাচিং মারমা, রুহান ইসলাম সহ কয়েকজন রোগী জানান, এই ধরনের আয়োজনে চিকিৎসা সেবা নিতে পেরে অনেক ভালো লাগছে। আমরা বিনামূল্যে চিকিৎসা সেবাও পাচ্ছি তেমনি পরামর্শ সেবাও পাচ্ছি। এজন্য কতৃপক্ষকে ধন্যবাদ জানাই।।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সকল জাতি গোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতির মধ্যে ঐক্যের বন্ধন গড়ে তুলতে চাই- পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল

‎রাঙামাটির সাপছড়িতে পাহাড়িকা বাস দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন

খাগড়াছড়িতে ৩৩৬ পরিবার বসতি স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার

অন্তর্বর্তীকালিন সরকারের ঘাড়ে রগকাটা জঙ্গি ভূত চেপে বসেছে– হাবিব উন নবী খান সোহেল

রাঙামাটিতে এড. দীপেন দেওয়ানের সাথে শিক্ষা সংস্কার বিষয়ক সভা

স্বনির্ভর ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের ৩২ ফোন উদ্ধার

রামগড়ে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

‘গণতন্ত্র হত্যা দিবসে’ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে খাগড়াছড়িতে বিএনপির সমাবেশ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল দূর্যোগের সময় পাহাড়ের মানুষের পাশে দাঁড়ান: কুজেন্দ্র লাল ত্রিপুরা

error: Content is protected !!
%d bloggers like this: