শনিবার , ১০ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদক
প্রতিনিধি, মানিকছড়ি, খাগড়াছড়ি
জুন ১০, ২০২৩ ১২:১৮ অপরাহ্ণ

 

খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় আজ শনিবার সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশাচালক লেদু ওরফে বাছা মিয়া (৪০) এবং যাত্রী আম ব্যবসায়ী মো. মোতালেব (৪৫) নিহত হয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

বাছা মিয়ার বাবার নাম মাহবুব আলম এবং মো. মোতালেবের বাবার নাম বাদশা মিয়া। দুজনেই চট্টগ্রামের হাটহাজারীর মুনিয়া পুকুরপাড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তিনটহরী বাজার থেকে ব্যবসায়ী মো. মোতালেব হোসেন (৪৫) আম কিনে সিএনজিচালিত অটোরিকশাযোগে চট্টগ্রামে যাচ্ছিলেন। অন্যদিকে কাভার্ড ভ্যানটি মানিকছড়ি আসছিল। পথে গাড়িটানা এলাকায় দুটি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে মো. মোতালেব হোসেন ও বাছা মিয়ার মৃত্যু ঘটে।

ওসি মো. আনচারুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ গাড়ি দুটি জব্দ ও লাশ উদ্ধার করে। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চিৎমরমের উজানছড়ি উরুওয়েলা বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান উন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য অঞ্চল- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

দীঘিনালায় প্রশাসনের ইফতার মাহফিল

ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কাপড়ের দোকানিকে জরিমানা

টানা ২-৩ দিনের বৃষ্টিপাতে ঘাগড়া-কাপ্তাই-বান্দরবান সড়কের কুকিমারা এলাকায় সড়কে ধস, যানবাহন চলাচল বন্ধ

আসছে রিয়েলমি ১২ প্রো সিরিজ

জুরাছড়িতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা 

কাপ্তাই তথ্য অফিসের স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আমাদের করণীয় ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বিলাইছড়িতে কুতুবদিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত

তেলের কৃত্রিম সংকট ঠেকাতে বাঘাইছড়িতে মোবাইল কোর্ট, ৪ জনকে জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: