মঙ্গলবার , ২০ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ 

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
জুন ২০, ২০২৩ ১:০৮ অপরাহ্ণ

 

২০২২-২৩ অর্থবছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় রাঙামাটির কাপ্তাইয়ের ৪ শত ৫০ জন  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

এসময় প্রত্যেক কৃষককে ৫ কেজি আমন ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও জেলা পরিষদ এর কৃষি বিষয়ক কমিটির আহবায়ক  অংসুইছাইন চৌধুরী।

উপজেলা জেলা কৃষি অফিসার মো: ইমরান আহমেদ এর সভাপতিত্বে উপ সহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, সহকারী কমিশনার (ভুমি) মারজান হোসাইন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এনামুল হক হাজারী,  কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সনজিব ঘোষ।

এসময় কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে শুকনোছড়া প্রাথমিক বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

কাপ্তাইয়ে ক্রিকেট ট্যালেন্ট হান্ট দ্বিতীয় পর্ব প্রতিযোগিতা অনুষ্ঠিত

অতিবর্ষণে কুকিমারায় সড়ক ধ্বস:  বড়ইছড়ি – ঘাগড়া – রাঙামাটি সড়কে যানচলাচল বন্ধ

বিলাইছড়িতে এসএসসিতে পাসের হার ৬৪.৮৫ শতাংশ 

রামগড়ে বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফ’র আরো ১ সহযোগী গ্রেফতার 

পুজা উপলক্ষে কাপ্তাই থানায় কর্মরত সনাতনী সম্প্রদায়ের পুলিশ সদস্যদের ওসির উপহার বিনিময়

ঈদগাঁওয়ে ইউপি চেয়ারম্যান পদ ফিরে পেতে মরিয়া আ’লীগ নেতা রফিক, এলাকায় ক্ষোভ

বিলাইছড়িতে চেয়ারম্যানের পিতা স্নেহলাল দেওয়ানের দাহ ক্রীয়া সম্পন্ন

পাহাড়ে বসবাসরত বাঙালিদের কোটায় অন্তর্ভুক্ত করার দাবি

error: Content is protected !!
%d bloggers like this: