শনিবার , ১৫ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ১৫, ২০২৩ ৪:৪৬ অপরাহ্ণ

 

নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) দিবস।

দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ হতে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বেলুন উড়িয়ে “বিশ্ববিদ্যালয় দিবস”-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইউসুফ, প্রক্টর জনাব জুয়েল সিকদার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। পরে দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে মাননীয় ভাইস চ্যান্সেলর বলেন, নানা সমস্যা ও প্রতিকূলতা অতিক্রম করে আজ রাবিপ্রবি’র কার্যক্রম এতদূর এসেছে। স্বপ্ন দেখি একদিন সব সীমাবদ্ধতা অতিক্রম করে দেশে ও সারা বিশ্বে অনেক সুনাম বয়ে আনবে। সেজন্য তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মিলেমিশে একসাথে এ বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যা প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ সমাবেশ

কাপ্তাইয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু , নিখোঁজ আরো একজন

কাপ্তাইয়ে ক্রিকেট ট্যালেন্ট হান্ট দ্বিতীয় পর্ব প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর আওতায় ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চন্দনাইশ-সাতকানিয়া সীমান্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

রাঙামাটিতে জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

বিলাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে গণসমাবেশ

কাপ্তাইয়ে পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মহালছড়িতে র‍্যালি ও আলোচনা সভা

শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে কাঠালতলীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

error: Content is protected !!
%d bloggers like this: