বৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ২০, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ

সারাদেশে বিএনপি কর্তৃক নৈরাজ্য সৃষ্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি জেলা আওয়ামীলীগ।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে রাঙামাটি পৌর চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপা চৌমুহনীতে গিয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদর এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংসুই প্রু চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মতাব্বর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মনসুর আলী, রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক চাকমা প্রমুখ।
এসময় সভাপতি দীপংকর তালুকদর এমপি বলেন, ইউরোপিয় ও আমেরিকার যে প্রতিনিধি দল বাংলাদেশ এসেছে, তারা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের কথা বলেছেন। আমরাও সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। বিএনপি বলছে, তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না। তারা যাদেকে নালিশ করে ডেকে নিয়ে এসেছে তারাও সুষ্ঠু ও অবাধ নির্বাচনের কথাই বলেছে। তাদের কেউ অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে নাই। এমনকি তত্তাবধায়ক সরকারেরও কথা বলেনি।
তিনি আরও বলেন, সংবিধানে তত্তাবধায়ক সরকার ব্যবস্থা নাই। দেশের প্রত্যেক নাগরিককে সংবিধান মানতে হবে। আমাদেরও সাফ কথা, সংবিধানের বাহিরে আমরা এক চুলও যাব না। এই সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং এই সরকারে অধীনেই নির্বাচন হবে। দীপংকর তালুকদার আরও বলেন, আওয়ামী লীগ মাঠে ঘাটে থাকা দল। রাজপথে নৈরাজ্য করলে এবার থেকে আর প্রতিবাদ নয়, প্রতিরোধ করা হবে। বক্তব্যে তিনি গণ অধিকার পরিষদের নেতৃত্ব ও নেতৃবৃন্দের নিয়ে সমালোচনা করেন।
সমাবেশ জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিদেশী সিগারেট, ঔষধ ও কাপড় জব্দ

রাঙামাটি বধির বিদ্যালয়ে স্কুল ড্রেস ও চারা বিতরণ করলেন জেলা প্রশাসক

কাপ্তাইয়ে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন 

১২ ডিসেম্বর রাঙামাটি জেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৮১ হাজার ২২৪ শিশু

কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত তরুণ উদ্যোক্তা জাহিদের স্বপ্ন

কাপ্তাইয়ে পুলিশের অভিযানে ১০ মামলার আসামী পেশাদার চোর আটক

ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬

রাঙামাটির নানিয়ারচরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

লংগদু প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ওমর ফারুক মুছা মারা গেছেন

‎বাজার ফান্ডের ভূমি রেজিষ্ট্রেশন ও বন্ধকী চালুর দাবিতে মানববন্ধন : ৯ দিনের আল্টিমেটাম

error: Content is protected !!
%d bloggers like this: