সোমবার , ৭ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি শহর বিদ্যুৎবিহীন ৫ ঘন্টা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ৭, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ

 

গত ৫ দিনের টানা বর্ষণে রাঙামাটি পর্যটন নগরীতে প্রায় ৫ ঘন্টা বিদ্যুৎ ছিল না।

সোমবার বিকাল ৫ টায় সদর উপজেলার মানিকছড়িতে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের উপর গাছ পড়ে যাওয়ায় রাঙামাটি গোটা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

খোঁজ খবর নিয়ে জানা গেছে, মানিকছড়িস্থ রাঙামাটি – খাগড়াবাড়ি সড়কের পাশে শুক্কুরছড়ি ৩৩ কেভি লাইনের উপড়ে গাছ পড়ে তার ছিঁড়ে গোটা শহরের লাইন বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ গ্রাহকেরা জানান, বিকাল ৫ টায় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। কি কারনে বিদ্যুৎ চলে গেছে তাও পরিস্কার করে বলছে না বিদ্যুৎ বিতরণ বিভাগ। এই ৪-৫ ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন অন্ধকার হয়ে পড়েছে। এধরনের সমস্যায় ও বিদ্যুৎ বিভাগের অবহেলার কারনও বলছে অনেকে।

বনরুপা ও তবলছড়ি ব্যবসায়িরা বলেন, একটি পর্যটন শহরে ৪-৫ ঘন্টা বিদ্যুৎ নাই এটা কি কোন ভাবে মেনে নেওয়ার মত। এসব বিদ্যুৎ বিভােগর অবহেলার কারণ বলে তারা ক্ষুব্ধ হয়েছেন।

রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমান বলেন, টানা বৃষ্টির কারনে পাহাড় ধসে গাছপালা ভেঙে পড়ে ৩৩ কেভি লাইনের উপড়ে পড়েছে। তাই ৩৩ কেভি বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। এজন্য রাঙামাটি শহরে বিদ্যুৎ নাই। খবর পেয়ে লোকজন গাছপালা কেটে লাইন চালু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের আপডেট

বান্দরবানের রুমায় প্রতিপক্ষের হামলায় পাঁচজন নিহত

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ কাপ্তাইয়ে

বাঘাইছড়িতে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা’র ৯৩ তম জন্মদিন পালিত

মানিকছড়িতে মাদ্রাসা শিক্ষকের উপর হামলার প্রতিবাদে হরতালের আল্টিমেটাম

তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সদর অঞ্চল কমিটি কর্তৃক মিলন মেলা অনুষ্ঠিত

রামগড় কলেজে পরীক্ষার খাতা জমা দেওয়া নিয়ে ২৯ শিক্ষার্থী বহিষ্কার, শিক্ষকের অনশনের পর প্রত্যাহার

মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন জাপার হারুন মাতব্বর

কাউখালীতে ভোটার তালিকা হালনাগাদ শুরু

আগুনে পুড়ল লংগদুর বাইট্টাপাড়া বাজার

error: Content is protected !!
%d bloggers like this: