বুধবার , ৯ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই চন্দ্রঘোনার ফেরী চলাচল শুরু

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ৯, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ

রাঙামাটির  কাপ্তাই চন্দ্রঘোনা এলাকায় কর্নফুলীল নদী পারাপারের ফেরী চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল থেকে ফেরী চালু করে সড়ক ও জনপথ বিভাগ।

উজানের পানি নেমে আসায় নদীতে পানির স্রোত বাড়ায় দুর্ঘটনা এড়াতে গত মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টা হতে ফেরী চলাচল বন্ধ করে সড়ক জনপথ বিভাগ।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা  জানান, টানা বর্ষণে কর্ণফুলী নদীতে স্রোত বেড়ে যাওয়ার ফলে ফেরীঘাটের পল্টুন গত সোমবার বিকালে ক্ষতিগ্রস্থ হয়। আমাদের ফেরীঘাটের পল্টুন গুলো যেখানে বাঁধা থাকে সেখানে দুইটি পিলার কর্ণফুলী নদীর তীব্র স্রোতে উপড়ে যায় এবং গ্যাং ওয়ে ব্রীজের নিচে দুইটি চাকা গুলো ক্ষতিগ্রস্থ হয়।

গত মঙ্গলবার এই গুলো ঠিক করার পর ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  গত কয়েকদিনের টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চন্দ্রঘোনা- রাইখালী নৌ পথে  কর্ণফুলী নদীর রাইখালী অংশে ফেরির পল্টুনে অতিরিক্ত পানি উঠে গিয়ে ক্ষতিগ্রস্থ হওয়ায়  গত সোমবার হতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

ফলে চন্দ্রঘোনা হতে বাঙ্গালহালিয়া – রাজস্থলী – বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ ছিল।    প্রসঙ্গত:  কাপ্তাই সড়ক হতে কর্ণফুলি নদীর দক্ষিণ পাড়ে  পড়েছে  রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এবং উত্তর পাড়ে পড়েছে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর ফেরিঘাট অংশ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন, ওয়াদুদ ভূঁইয়া

ঈদুল আজহা ঘিরে ফারুয়ায় ভিজিএফ চাল বিতরণ

বাঘাইছড়িতে ২০০৬ ব্যাচ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিআইপিডির ফুটবল টুর্নামেন্টে মানিকছড়িকে ৭-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন সাপছড়ি

বিশ্ব মা দিবসে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

পাহাড়ে বনজ ঔষধি প্রাপ্তির সহজলভ্যতা কমে এসেছে

বাঘাইছড়িতে ইজারা নিয়ন্ত্রণে নিতে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত-৪

কাপ্তাইয়ে সেনাবাহিনী কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চন্দনাইশ রাউলিবাগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল সম্পন্ন 

রাঙামাটি জুরাছড়িতে ইয়াবাসহ ১ মাদকবিক্রেতা গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: