বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চরম প্রতিকূলতার মাঝে পাহাড়ে উন্নয়ন হচ্ছে-দীপংকর তালুকদার

প্রতিবেদক
প্রতিনিধি, জুরাছড়ি, রাঙামাটি
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার দশ উপজেলায় ৫০ বেডের হাসপাতালে কাজ চলছে। কিছু উপজেলায় বাস্তবায়িত হয়েছে। এসব উন্নয়ন চরম প্রতিকুলতার মধ্যে বাস্তবায়ন করতে হচ্ছে।

পাহাড়ের অবৈধ অস্ত্রদারীদের চাঁদাবাজ, কাজে বাঁধায় ঠিকাদার প্রতিষ্ঠান গুলো সঠিক সময়ে কাজ সম্পাদন করতে পারছে না বলে মন্তব্য করেন খাদ্য মন্ত্রনালয় সম্পকিত স্থানীয় কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)জুরাছড়ি উপজেলায় ৫০শষ্যার আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তি প্রস্থ্য স্থাপন শেষে এমপি একথা বলেন।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি সিভিল সার্জন ডাক্তার নিহার রঞ্জন নন্দি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমা, স্বাস্থ্য প্রকৌশলের তত্বাবধায়ক প্রকৌশলী মীর মোঃ আব্দুল হন্নান, নির্বাহী প্রকৌশলী মুনি কুমার চর্মা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা, সাধারন সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক রন্টু চাকমা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এ সময় এমপি আরো বলেন, অবৈধ অস্ত্রধারীরা পার্বত্য এলাকায় উন্নয়নে বার বার বাধাঁ সৃষ্টি করছে। মেডিকেল কলেজ করতে গিয়ে তারা চায় না। বিশ্ববিদ্যালয় করতে গিয়ে সেখানেও তারা চাইনা! তাদের কাছে চাই না শব্দটা এতোই প্রিয়। কখনো বুঝে বলে চাইনা, কখনো না বুঝে বলে চাইনা। কিন্ত আওয়ামী লীগ সাধারণ মানুষের কল্যাণে কাজ করে।
পরে উপজেলায় জেলা পরিষদের বিশ্রামাগারে ফটকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়িত দরিদ্রদের জন্য গরু, ঢেউটিন, সোলার, ক্রীড়া সামগ্রী ও সমাজ সেবা বিভাগ কর্তৃক ক্যান্সার আক্রান্ত রোগীদের ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। এসব তুলে দেন এমপি।
পরে বিশ্রামাগারে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করেন তিনি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের নৃত্যানুষ্ঠান ” নুপুর নিক্কণ ” অনুষ্ঠিত

দেশ বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  / সমাজকে সঠিক বার্তা দিতে দেশ বার্তা পত্রিকা অগ্রনী ভূমিকা পালন করবে

রাজস্থলীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস খাদে পড়ে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

সাজেক ইউনিয়নে ওয়ার্ড বিএনপির কমিটি পুনর্গঠন

হাসপাতালে মারা গেলেন বড়থলির চেয়ারম্যান আতোমং

সাজেকের উদয়পুর সড়কে ট্রাক উল্টে এক শ্রমিক নিহত ১; আহত ১৩

৫ দিন পর চন্দ্রঘোনা ফেরি চলাচল শুরু

নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই-এ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বরকলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত

ইউপিডিএফের কর্মসুচি / পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে ও ঢাকা-চট্টগ্রামে একযোগে প্রদীপ প্রজ্জ্বলন

error: Content is protected !!
%d bloggers like this: