শুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ১৩, ২০২৩ ১২:২২ অপরাহ্ণ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেরা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

এতে রাঙামাটি জেলা প্রশাসক মো মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। র‌্যালী পরবর্তী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীতে যত দুর্যোগ সৃষ্টি হচ্ছে তার অধিকাংশ মানুষের সৃষ্ট । এ দুর্যোগ নিয়েন্ত্রণ করা সম্ভব যদি মানুষ সচেতন হয়।

বক্তারা আরো বলেন, রাঙামাটিতে অপরিকল্পিতভাবে রাস্তা ও বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। এর কারণে বিভিন্ন দুর্যোগে তা সহজে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পাহাড়ের উপরে অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে।  কাপ্তাই হ্রদ দখল করে বাড়ি নির্মাণ করা হচ্ছে। এতে বর্ষাকালে দুর্যোগ সৃষ্টি হচ্ছে।  মানুষ সচেতন হলে এ দুযোর্গ সৃষ্টি হত না। তাই মানুষকে সচেতনের বিকল্প নেই।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ফায়ার সার্ভিসের রাঙামাটি উপ পরিচালক দিদারুল আলম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আবছার।

আলোচনা সভা শেষে ভূমিকম্পে মানুষের করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে এবং আগুন লাগলে তা নিয়ন্ত্রণে করণীয় কি তা নিয়ে মহড়া পরিচালনা করেন রাঙামাটি ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই লেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বান্দরবানে কাঁচা কাঠালের প্রক্রিয়াজাতকরণ বিষয়ক কর্মশালা

রাঙামাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি ও জরিমানা আদায় 

কাপ্তাইয়ে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিষু উৎসবে বর্ণিল আয়োজন

রাঙামাটি জেলা পরিষদের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য মন্ত্রণালয়ের বক্তব্য 

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে সেনাবাহিনীর সহায়তা প্রদান

বাঘাইছড়ির মাহিল্যাতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান প্রেসক্লাবকে পার্বত্য মন্ত্রণালয়ের ৯০ টন চাল বরাদ্দ

ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের বিশাল শোডাউন ও সমাবেশ

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মহালছড়িতে অংশীজন সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: