রবিবার , ২২ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়ি সেনা রিজিয়নের অনুদান বিতরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
অক্টোবর ২২, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ

খাগড়াছড়িতে সেনা রিজিয়নের উদ্যোগে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কার্যালয়ের প্রাঙ্গণে আর্থিক অনুদান বিতরণ করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: মোহতাশিম হায়দার চৌধুরী। এ সময় ২টি মানবিক সংগঠন,চিকিৎসার জন্য ৬জন অস্বচ্ছল রোগী ও ১৫টি দুর্গা পূজা মন্ডপের প্রতিনিধিদের মাঝে ২লক্ষ ৬৫হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়।

বিতরণকালে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী জানান, পার্বত্য চট্টগ্রামের ধর্মীয়, সামাজিক ও মানবিক প্রেক্ষাপটের মানোন্নয়নে সেনাবাহিনী অংশীজনদের জন্য সবসময় কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় রিজিয়নের ব্রিগেড মেজর মো: ইমরোজ মুনির,রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো: জাহিদ হাসানসহ সেনা রিজিয়নের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: