বুধবার , ২২ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সার্কেল অফিস ও বিলাইছড়ি থানা  পরিদর্শন করেন পুলিশ সুপার 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি 
নভেম্বর ২২, ২০২৩ ৯:০৪ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি

মঙ্গলবার  ২১ নভেম্বর ২০২৩ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি সার্কেল অফিস, বিলাইছড়ি থানা বার্ষিক এবং প্রত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত অনুমোদিত ফারুয়া থানা এলাকা পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।

এসময় পুলিশ সুপার মহোদয় ফারুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছালে ফুলেল উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বিদ্যালাল তঞ্চঙ্গ্যা। অতঃপর পুলিশ সুপার মহোদয় ইউনিয়ন পরিষদের সদস্য, হেডম্যান, কারবারি সহ স্থানীয়দের সাথে অনুমোদিত ফারুয়া থানা সহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন।

অতঃপর পুলিশ সুপার মহোদয় বিলাইছড়ি সার্কেল অফিস এবং বিলাইছড়ি থানা বার্ষিক পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার মহোদয় বিলাইছড়ি থানায় পৌঁছালে বিলাইছড়ি সার্কেলের সহকারি পুলিশ সুপার জনাব মোঃ আবুল কাশেম চৌধুরী ও অফিসার ইনচার্জ বিলাইছড়ি কর্তৃক ফুলেল অভ্যর্থনা জানানো হয়। পরে বিলাইছড়ি থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় সার্কেল অফিস এবং থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যবেক্ষণ করেন। সার্কেল অফিস এবং থানা কম্পাউন্ড ঘুরে দেখেন। অফিসার এবং ফোর্সের সাথে মতবিনিময় করেন। সবাইকে সততা, নিষ্ঠা, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন সহসার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

পরে তিনি বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহার পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার মহোদয়কে বৌদ্ধবিহার কর্তৃপক্ষ ফুলেল উষ্ণ অভ্যর্থনাসহ স্বাগত জানান। সেখানে তিনি অনাথ শিশুদের সাথে কুশল বিনিময় করেন এবং বৌদ্ধবিহার এলাকা ঘুরে দেখেন।

এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করলেন বাঘাইছড়ির মেয়র জাফর

রাঙামাটির চম্পকনগর এলাকাবাসীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

পার্বত্য উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এমএন লারমার ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ  

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়নে কর্মশালা

কক্সবাজারের বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষ রোপণ

রোয়াংছড়িতে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ৮

হ্যাচারি পাড়ায় দু’পক্ষের মারামারিকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন

রাঙামাটিতে সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ১৫ জন

বাঘাইছড়িতে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় দুই দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: