শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ১২ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ২, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ণ

 

পর্যটন নগরী রাঙামাটি শহর বিসিকের সামনে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার ভোরে আগুন লাগে এসব ব্যবসা প্রতিষ্ঠানে। এতে প্রায় ১২টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত কোথায় থেকে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।

দোকানদার ও স্থানীয়রা ধারনা করে বলছে, বিদ্যুৎ সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আবার কেউ বলছে যে কোন চুলা থেকে আগুন লাগতে পারে। তবে সুনিশ্চিত করে কেউ বলতে পারছে না আগুন কিভাবে লেগেছে। আগুন লাগার খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস ষ্টেশন দ্রুতগতিতে ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ দিদারুল আলম জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ছুটে আসেন তার টীম। কিন্তু পর্যাপ্ত পরিমান পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এখানে পানির ব্যবস্থা ছিল না। প্রাথমিক ভাবে জানতে পেরেছি ১২টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। তবে নিরুপন বা যাচাই বাছাই করে দেখলে বলতে পারবো কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে। এব্যাপারে একটি তদন্ত কমিটিও গঠন করা হবে।

এদিকে অগ্নিকান্ড ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ মোশারফ হোসেন খান,পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার ও সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিনসহ বিভিন্ন জনপ্রতিনিধিরা।

স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের সদস্যরা, সেনা বাহিনী ও পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে ইপসা’র বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত 

খাগড়াছড়ির নিজ গ্রামে সংবর্ধিত হলেন সুপ্রদীপ চাকমা

ভারি বৃষ্টিপাতে পাহাড় ধসের ঝুঁকিতে বহু পরিবার, অপরদিকে নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হওয়ায় দীঘিনালা- লংগদু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি মোখতার সম্পাদক রাজীব

নানিয়ারচরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রস্তুতি সভা 

তমিজিয়া মাদরাসা ৫৫ বছর পর পেল আধুনিকমানের নতুন একাডেমিক ভবন

৭১ এর অপশক্তিই রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ক্ষতি সাধন করেছে- পার্বত্য প্রতিমন্ত্রী

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাঙামাটিতে সচেতনতামূলক কর্মশালা

কাপ্তাইয়ের  রাইখালী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান; জরিমানা আদায় 

রাঙামাটি ও সাজেক পর্যটন স্পটগুলোতে পর্যটকদের মেলা

error: Content is protected !!
%d bloggers like this: