বৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সাংবাদিক মোস্তফা কামালের ৫ম মৃত্যু বাষির্কীতে স্মরণ সভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ১৪, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ

 

রাঙামাটিতে বিটিভি’র সাংবাদিক মোস্তফা কামালের ৫ম মৃত্যু বাষিকী উপলক্ষে এক স্মরণ সভা এবং গরিব অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সাংবাদিক মোস্তফা কামাল স্মরণসভা পরিষদের আয়োজনে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ২০১৮ সালের এই দিনে মোস্তফা কামাল মৃত্যু বরণ করে।

রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ,রাঙামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম সামসুল আলম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বরুন দেওয়ান ও সাংবাদিক মোস্তফা কামাল স্মরণ সভা পরিষদের আহ্বায়ক মোঃ রমজান আলী সহ আরো অনেকে।

স্মরণ সভায় বক্তারা বলেন, পেশাগত ক্ষেত্রে প্রত্যেকের মধ্যে একটা চাহিদা থাকলেও প্রয়াত সাংবাদিক মোস্তফা কামাল ছিলেন ভিন্ন প্রকৃতির একজন মানুষ। তার মধ্যে চাওয়া পাওয়া সংক্রান্ত স্বার্থজনিত কোন বিষয় লক্ষ্য করা যেত না। সে ছিল সম্পূর্ণ একজন নির্লোভ ও নিরহংকার মানুষ। এই ধরনের মানুষের অকাল মৃত্যুতে সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার মৃত্যুতে রাঙামাটির মানুষ এক গুণী ব্যক্তিকে হারিয়েছে যা পূরণ হওয়া কখনো সম্ভব না। সাংবাদিক মোস্তফা কামালকে রাঙামাটির মানুষ চিরদিন মনে রাখবে। স্মরণ সভা শেষে ২০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরে পূর্ণকর্মবিরতি পালন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অফিস

বিলাইছড়িতে জাতীয় ভোটার দিবস পালিত

লংগদুতে শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরের ধর্মীয় সফর

চন্দ্রঘোনায় ২৪৭ কেজি মদ তৈরির উপকরণসহ আটক ৪

খাগড়াছড়ির প্রতিবন্ধী মানুষদের সারথী হলেন সাবেক অধ্যক্ষ বোধি সত্ত্ব দেওয়ান

নানিয়ারচর-লংগদু রাস্তা নির্মাণের চেষ্টা করবো -দীপংকর তালুকদার এমপি 

প্রিয় দলের সম্মেলন সফল হোক; আসুক সুষ্ঠু ধারার বলিষ্ঠ নেতৃত্ব

বিলাইছড়িতে পালবার লিংক সেন্টার পরিদর্শন করলেন ইউএনও তানভীর

প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষের উন্নয়ন ও কল্যাণে অবিরাম কাজ করছেন- মন্ত্রী বীর বাহাদুর

রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়েই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব: রাঙামাটিতে সুজন

error: Content is protected !!
%d bloggers like this: