মঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মনোনয়ন ফরম জমা দিয়েছেন ঊষাতন তালুকদার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
নভেম্বর ২৮, ২০২৩ ৪:২২ অপরাহ্ণ

রাঙামাটির ২৯৯ নং আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও জনসংহতি সমিতি (জেএসএস) কেন্দ্রীয় সহ সভাপতি ঊষাতন তালুকদার।

মঙ্গলবার বিকালে ৩ টায় তিনি রাঙামাটি জেরা প্রশাসক মোশারফ হোসেন খানের হাতে এ ফরম জমা দেন।
এ সময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম জমা দিয়ে সাবেক এ সংসদ সদস্য সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তিনি এ আসনে জয়লাভ করতে পারবেন। জয়ী হলে তিনি পার্বত্য এলাকার স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন।

মনোনয়ন জমাদানের সময় উষাতনের প্রধান নির্বাচনী এজেন্ট জুয়েল চাকমা, জেএসএস রাঙামাটি জেলা সভাপতি ডা. গঙ্গা মানিক চাকমা উপস্থিত ছিলেন।

রাঙামাটি জেলা রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, রাঙামাটি থেকে এ পর্যন্ত ৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরা হলে আওয়ামীলীগের রাঙামাটি জেলা সভাপতি দীপংকর তালুকদার. সহ সভাপতি নিখিল কুমার চাকমা এবং সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। এদের মধ্যে থেকে এ পর্যন্ত ঊষাতন তালুকদার জমা দিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: