রবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বরকলে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের গণসংযোগ 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ২৪, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার পাহাড়ের দুর্গম রাঙামাটি বরকল উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী মতবিনিময়, উঠান বৈঠক ও গণসংযোগ করছেন।

গণসংযোগকালে তিনি পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পর পাহাড়ে যেসব উন্নয়ন হয়েছে, সেইসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান। তিনি বলেন, প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতি আন্তরিক। যার ফলে গত ১৫ বছরে রাঙামাটিতে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, যোগাযোগ, আর্থ-সামাজিক উন্নয়ন ও অবকাঠামোসহ প্রত্যেকটি সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

আজ রবিবার (২৪ ডিসেম্বর) বরকল উপজেলা সদর, কলাবুনিয়া, ছোট হরিণা, আইমাছড়া, ভূষণছড়া ও সুবলং ইউনিয়নে নৌকার পক্ষে গণসংযোগ ও প্রচারনাকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে নির্বাচন নিয়ে জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। আগামী ৭ই জানুয়ারি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, সারা দেশের মতো রাঙামাটি আসনেও হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমরা সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবো।

দীপংকর তালুকদার আওয়ামী লীগ সরকার ও পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং আগামী ৭জানুয়ারী নৌকা মার্কায় ভোট পার্থনা করেন।

এসময় গণসংযোগ ও মতবিনিময় সভায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা, যুগ্ন সম্পাদক সন্তোষ কুমার চাকমা, রাঙামাটি পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদীকা মনোয়ারা আক্তার জাহান, বরকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুবির কুমার, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া বেগম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কাপ্তাইয়ে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন

কাপ্তাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রুমায় আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রামু ট্র্যাজেডির ১৪ বছর: ন্যায়বিচার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে রামু সীমাবিহারে এনসিপি নেতৃবৃন্দ

মহালছড়িতে সরকারি ও বেসরকারি জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ

বাঘাইছড়ি উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞানাগার, ওয়াল লাইব্রেরী ও অভিভাবক শেড উদ্বোধন

খানা খন্দে ভরে গেছে ভেদভেদি-আসামবস্তি-তবলছড়ি সড়কে; বেড়েছে দুর্ভোগ

হল ছেড়েছে কাপ্তাইয়ের বিএসপিআই এর শিক্ষার্থীরা

নানান আয়োজনে কাপ্তাইয়ে ৭ মার্চ উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: