রবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ক্যান্সারে আক্রান্ত লংগদুর হানিফ বাঁচতে চায় 

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ১২:২৪ অপরাহ্ণ

 

জেলার লংগদু উপজেলায় ক্যান্সারে আক্রান্ত মোঃ হানিফ ১০ জনের মত পৃথিবীতে বাঁচতে। তাই আসুন মানবিক হই ভ্রাতৃত্বের বন্ধনে,সহযোগিতার হাত বাড়াই মানবতার কল্যাণ।

লংগদু উপজেলার মাইনিমুখ ইউনিয়নের অন্তর্গত সোনাই বাজার এলাকার দিনমজুর মোঃ হানিফ (২২), পিতা- মৃত ইসলাম উদ্দিন। প্রথমদিকে তার হাঁটুতে টিউমার হয়।

পরবর্তীতে ওই টিউমার মরণ ঘাতক ক্যান্সারে রূপ নেয়। হানিফের পরিবার তাদের সর্বাত্মক প্রচেষ্টায় কারও কাছে হাত না পেতে নিজেদের সহায় সম্বল হতে আনুমানিক দুই লক্ষ টাকা ব্যয় করে অদ্যবধি চিকিৎসা চালিয়ে যাচ্ছে।

অত্যন্ত দুঃখ জনক বাঁ হাঁটুতে ক্যান্সার হওয়ায় তার পা কাটতে হয়েছে। ডাক্তারের পরীক্ষা অনুযায়ী তার হাঁটুর ক্যান্সার শরীরের রক্তেও ছড়িয়ে গেছে। তবে রক্তে ক্যান্সারের পরিমাণ খুব সামান্য। তাকে বেশ কয়েকটি থেরাপি দেওয়া প্রয়োজন। থেরাপি দেওয়া হলে ক্যান্সার নিরাময় হবে বলে জানান চিকিৎসক।

দরিদ্র হানিফের পরিবার বর্তমানে তার চিকিৎসা ব্যয়ভার চালাতে নিরুপায় হয়ে পড়েছে। সর্বশেষ তার হাঁটুর ক্ষত শুকানো এবং থেরাপি দিতে আরও কয়েক লক্ষ টাকার প্রয়োজন। সময় মত থেরাপি দেওয়া না হলে ক্যান্সার মরণ ব্যধিতে দুনিয়ায় থেকে চির বিদায় নিতে হবে।

হানিফের পরিবার সূত্রে জানাযায়, তার পা কাটা হয়েছে, তিনি সুস্থ হলে ভবিষ্যতে বিকল্প পা লাগিয়ে কোন মতে হাটার ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু চিকিৎসার অভাবে যদি ক্যান্সার হয় তাহলে তো আর কিছুই করার থাকবে না।

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় বলেন,মাত্র ২২ বছর বয়সী একটি যুবক চিকিৎসাহীন থাকবে, আর আমরা চেয়ে চেয়ে দেখব -তা হতে পারে না। ১/২ লক্ষ টাকা বেশি কিছু নয়। আমরা যদি একটু মানবিক হয়ে সামান্য শরিক হই তবে খুব সহজে তার চিকিৎসা খরচ জোগাড় হবে।

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় ছায়ানীড় সংগঠনের কর্মকর্তা ও লংগদু সরকারি মডেল কলেজের প্রভাষক মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় লংগদু এর এক জরুরী সভা শেষে ক্যান্সার রোগি মোঃ হানিফের জন্য চিকিৎসা সহায়তা তহবিল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। আপনারা যারা মানবিক দৃষ্টিতে হানিফকে সহযোগিতা করতে চান তারা দয়া করে নিন্মুক্ত নির্ধারিত নাম্বারে সহায়তা পাঠাবেন। বিকাশ – 01829-662357 (personal) বিকাশ, নগদ, রকেট – 01876-635452 (personal.

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দাবী আদায়ে কাপ্তাই বিএসপিআই এ পরীক্ষা বর্জন এবং বিক্ষোভ কর্মসূচি

আগামীকাল সংবর্ধিত হচ্ছে সাফজয়ী পাহাড়ের ৫নারী ফুটবলার

কাপ্তাই লেকের ১৬ জলকপাট আবার খুলে পানি নিষ্কাশন

সম্পাদকের শুভেচ্ছা / অনলাইন নিউজ পোর্টাল ‘পাহাড়ের খবর ডটকম’এর শুভযাত্রা

তিন গরু হারানো অসহায় পরিবারকে সহযোগিতা করলো মহালছড়ি জোন

রাঙামাটি জেলা পরিষদের নতুন বাজেটে পর্যটন খাতে ১ শতাংশ বরাদ্দের সান্ত্বনা !

কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ, দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবসে নানা আয়োজন

কাপ্তাইয়ে পুলিশের অভিযানে ৩শ লিটার মদসহ ২ জন আটক; মদবাহী ট্রাক জব্দ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ইউএন’র সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা চাই: মংসুইপ্রু চৌধুরী অপু

ঈদগাঁওয়ে ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) মাহফিলের উপকমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: