শুক্রবার , ১ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

গুইমারায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার 

প্রতিবেদক
প্রতিনিধি, গুইমারা, খাগড়াছড়ি
মার্চ ১, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ

 

খাগ্রাছড়ির গুইমারায় দেশীয় তৈরি ১টি পাইপগান ও ২রাউন্ড কার্তুজ সহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়েছে। এসময় গুইমারা ইউপির ০৬ নং ওয়ার্ডের ডাক্তার টিলা সাকিনে নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারের সামনে রাস্তার উপর থেকে আসামী দারাছ চন্দ্র চাকমা(২২), পিতা-রাঙ্গা মনি চাকমা, মাতা-ছায়া রানী চাকমা, সাং-চাকমা পাড়া, ০৩নং ওয়ার্ড, মাটিরাঙ্গা পৌরসভা, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়িকে আটক করা হয়। এসময় আসামীর হেফাজতে থাকা ব্যাগের ভিতর হতে ১টি দেশীয় তৈরি পিস্তল সদৃশ পাইপগান, ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার জব্দ করেন। আসামি উক্ত অস্ত্র নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করে।

থানার এসআই(নিঃ) মোঃ আমিনুল ইসলাম ভূঞা সহ অন্য অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদ পেয়ে অস্ত্র উদ্ধার অভিযান চালান।

গুইমারা থানার ওসি আরিফুল আমীন বলেন, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গুইমারাকে সন্ত্রাস মুক্ত রাখতে টিম গুইমারা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), খাগড়াছড়ি জেলার নির্দেশনা কাজ করে যাচ্ছে। আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরে শিক্ষা ও মাদকবিরোধী সচেতনতা বাড়াতে বিশেষ ক্যাম্পেইন

শেষ হলো কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী বিজয় মেলা

ঈদগাঁওয়ে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আবাসস্থল ধ্বংস করায় হাতি-মানুষের সংঘাত সৃষ্টি হচ্ছে

রাঙামাটিতে শান্তিপূর্ণভাবেই শেষ হলো বিএনপির ৩ দিনের অবরোধ কর্মসূচি

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

বাঘাইছড়িতে কাঠ ব্যবসায়ী ও জ্যোত মালিক কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের পরিচিতি সভা

দক্ষ ও স্মার্ট পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকদের প্রতি

কাপ্তাইয়ে চবি সাংবাদিকতা বিভাগের ফিল্ড ওয়ার্ক

কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: