শনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে ৪৫ হাজার গণটিকা প্রদান

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ২:২৯ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি। 

প্রধানমন্ত্রীর ১ কোটি টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটি পার্বত্য জেলায় আজ শনিবার (২৬ ফেব্রæয়ারি ২০২২) ইং তারিখে জেলা সদরসহ জেলার ১০টি উপজেলায় প্রায় ৪৫হাজার মানুষের মধ্যে এ টিকা প্রদান করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিভিল সার্জন ডাক্তার বিপাশ খীসা।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পৌরসভার ৯টি ওয়ার্ড পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর তত্ত্বাবধানে টিকা প্রদানের কার্যক্রম চলছে।স্ব-স্ব ওয়ার্ডের কাউন্সিলর এবং ৯টি ওয়ার্ডে টিকা প্রদান কার্যক্রম মনিটরিং করেন মেয়র আকবর হোসেন চৌধুরী।

সিভিল সার্জন ডাক্তার বিপাশ খীসা বলেন,প্রধানমন্ত্রীর ১ কোটি টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসাবে রাঙামাটি জেলা সদরসহ প্রতিটি উপজেলার ওয়ার্ডে ওয়ার্ডে টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাঙামাটি জেলায় ৪৫ হাজার টিকা প্রদানের লক্ষ্য মাত্রা নিয়ে সকালে এই কার্যক্রম ঘুরে দেখেন সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা ও রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। তিনি আরো বলেন, যারা এখনো টিকা গ্রহন করেননি তারা কোন প্রকার কাগজপত্র ছাড়াই সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা প্রদান করতে পারবেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা প্রদানের কার্য়ক্রম চলবে।

টিকা গ্রহিতারা বলেন, যদিও দীর্ঘ লাইন তার পরেও টিকা দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যে, বিশেষ উদ্যোগ নিয়ে ১কোটি টিকার ব্যবস্থা করেছেন সে জন্য পাহাড়ের পক্ষ হতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। কোন প্রকার কাগজপত্র বা টিকা নিবন্ধন ছাড়াই টিকা দিতে পেরে সাধারণ মানুষ অনেক খুশি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

জনগণের ভোটে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব- ভিপি বাহাদুর

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন

সাজেকে সেনা পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মাতৃ ভাষা শিক্ষা গ্রহণ সুযোগ পাচ্ছেন পাংখোয়ারা

কাপ্তাইয়ে প্রোগেসিভের নারীর ক্ষমতায়ন প্রোগামের সম্পর্ক উন্নয়ন সভা অনুষ্ঠিত

লেকে পানি বৃদ্ধি: কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ২১৩ মেগাওয়াট

বান্দরবানে মারমা শিক্ষার্থীকে তার স্বজাতি কর্তৃক গণধর্ষণের নিন্দা জানালো পিসিসিপি

জুরাছড়িতে মহান একুশের বিশেষ লাকী কুপন ড্র

কাউখালি তাহারীয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদ্রাসা ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: